0%

স্টেশনে দোকান খুলে আয়ের সুযোগ! ৮৪টি স্টেশনে স্টল দিচ্ছে রেল, জানুন আবেদনের নিয়ম

বাংলা হান্ট ডেস্কঃ চাকরি খুঁজছেন বা ছোট ব্যবসা শুরু করতে চান? তাঁদের জন্য বড় সুযোগ নিয়ে এল পূর্ব রেল। ‘ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট’ প্রকল্পের (One Station One Product Scheme) আওতায় শিয়ালদহ ডিভিশনের ৮৪টি স্টেশনে স্টল বসানোর ব্যবস্থা করা হচ্ছে। স্থানীয় শিল্পী, কারিগর, স্বনির্ভর গোষ্ঠী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের নিজেদের পণ্য বিক্রির সুযোগ করে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট প্রকল্পে (One Station One Product Scheme) আবেদন শুরু

পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, শিয়ালদহ ডিভিশনের বিভিন্ন স্টেশনে স্টল বরাদ্দের জন্য আবেদন নেওয়া হচ্ছে। এই প্রকল্পের (One Station One Product Scheme) মূল উদ্দেশ্য হল স্থানীয়ভাবে তৈরি পণ্যকে বড় বাজারের সঙ্গে যুক্ত করা এবং প্রান্তিক মানুষের আয়ের নতুন পথ তৈরি করা। রেল জানিয়েছে, স্বনির্ভর গোষ্ঠী (SHG), এমএসএমই সংস্থা, কারিগর, শিল্পী এবং সমাজের পিছিয়ে পড়া শ্রেণির মানুষ এই প্রকল্পে আবেদন করতে পারবেন। নির্বাচিত আবেদনকারীরা রেল স্টেশনে নিজেদের পণ্য বিক্রির সুযোগ পাবেন।

স্টল নেওয়ার জন্য নির্দিষ্ট ফি ধার্য করা হয়েছে। ৩০ দিনের জন্য স্টল নিতে হলে ২ হাজার টাকা এবং ৯০ দিনের জন্য স্টল নিতে হলে ৬ হাজার টাকা জমা দিতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৮ জুলাই ২০২৬। ওই দিন দুপুর ৩টার মধ্যে সমস্ত নথি-সহ আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনকারীরা শিয়ালদহ ডিভিশনের ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজারের অফিস বা সংশ্লিষ্ট স্টেশন ম্যানেজারের কাছে আবেদন জমা দিতে পারবেন।

এই প্রকল্পে (One Station One Product Scheme) স্টল তৈরির প্রাথমিক ব্যবস্থা রেল কর্তৃপক্ষই করবে। পাশাপাশি নির্দিষ্ট সীমার মধ্যে বিনামূল্যে বিদ্যুৎ ব্যবহারের সুবিধাও দেওয়া হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ মাত্র ৫ মিনিটে মিলবে আয়ুষ্মান কার্ড! চালু হল কেন্দ্রের নতুন WhatsApp পরিষেবা

কোনও স্টেশনের জন্য নির্ধারিত সংখ্যার চেয়ে বেশি আবেদন জমা পড়লে লটারির মাধ্যমে স্টল বরাদ্দ করা হবে। পুরো প্রক্রিয়াটি স্বচ্ছভাবে করা হবে বলে রেলের তরফে জানানো হয়েছে। স্থানীয় ব্যবসা ও ছোট উদ্যোক্তাদের এগিয়ে দিতেই এই উদ্যোগ (One Station One Product Scheme) নিয়েছে পূর্ব রেল।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker