স্বাধীনতার লড়াইয়ে পাক সেনার নাভিশ্বাস তুলেছিলেন, ‘বালোচ সিংহী’ মাহরংকে যাবজ্জীবন কারাদণ্ড শাহবাজ সরকারের

বিদ্রোহের আগুনে জ্বলছে বালোচিস্তান। পাকিস্তান থেকে আলাদা হতে চেয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে সেখানকার জনগণ। তাতেই নাভিশ্বাস উঠেছে পাক সেনার। বিদ্রোহ দমাতে অকথ্য নির্যাতনের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। সেই বালোচ আন্দোলনের অন্যতম মুখ তথা ‘বালোচ সিংহী’ মাহরং বালোচকে যাবজ্জীবন কারাদণ্ড দিল শাহবাজ শরিফের সরকার।
বালোচিস্তানের জনপ্রিয় মুখ মাহরং ছিলেন একজন মানবাধিকারকর্মী এবং বালোচ ইয়াকজেহতি কমিটি (বিওয়াইসি)-র নেত্রী। পেশায় ছিলেন চিকিৎসক। গত এক দশক ধরে বালোচিস্তানে পাক সেনার অকথ্য নির্যাতনের বিরুদ্ধে তিনি সরব ছিলেন। সোমবার কোয়েটার সন্ত্রাস দমন আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শুনিয়েছে। মাহরঙের পাশাপাশি তাঁর দুই সহযোগীকেও যাবজ্জীবন জেলের সাজা দিয়েছে আদালত। কিন্তু কী কারণে তাঁদের সাজা দেওয়া হল? একাধিক পাক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সন্ত্রাসবাদী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাঁদের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে পাক আদালত। গোটা ঘটনার কড়া নিন্দা করেছে বিওয়াইসি। ওয়াকিবহাল মহলের একাংশের মতে, এই ঘটনার পর নতুন করে আশান্তির আগুনে জ্বলতে পারে বালোচিস্তান। উল্লেখ্য, এর আগে একাধিকবার গ্রেপ্তার হয়েছিলেন মাহরং। শুধু তাই নয়, পাক সেনার বিরুদ্ধে অবস্থানে বসায় জেলযাত্রাও হয়েছিল তাঁর।
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের
‘ফুটবল বিশ্বযুদ্ধ’ – এর পাতায়।
চোখ রাখুন
আরও পড়ুন:
প্রসঙ্গত, পাক সেনার অকথ্য নির্যাতনের প্রতিবাদে সেখানে বালোচিস্তানে তৈরি হয়েছে সশস্ত্র সংগঠন বালোচ লিবারেশন আর্মি (বিএলএ)। এই বাহিনীকে দমন করতে গোটা বালোচিস্তানে অত্যাচারের সীমা পার করেছে পাক সেনা। পালটা আসছে প্রত্যাঘাতও। বর্তমানে আফগানিস্তানের সঙ্গে সংঘর্ষে লিপ্ত পাকিস্তান। এক্ষেত্রে আবার শাহবাজ সরকারের ঘুম ছুটিয়েছে আরও এক বিদ্রোহী সংগঠন তেহরিক-ই-তালিবান। গুরুতর এই পরিস্থিতির সুযোগ নিয়ে বালোচ সংগঠনও হামলার ঝাঁজ বাড়িয়েছে।
আরও পড়ুন:

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের
‘ফুটবল বিশ্বযুদ্ধ’ – এর পাতায়।
চোখ রাখুন
সর্বশেষ খবর
শেয়ার
লিংক



