0%

হাতে গোনা উপকরণেই তৈরি; ডিমের বড়া-আলুর চচ্চড়ি, রইল প্রণালী

বাংলা হান্ট ডেস্ক: গরমের মধ্যে বেশিক্ষন রান্নাঘরে থাকতে কারো ভালোলাগে না। তবে আপনি যদি নতুনত্ব কোন খাবার খেতে চান তাহলে আজকের রেসিপিটি আপনার জন্য। দেখে নিন কিভাবে বানাবেন বড়া আলুর চচ্চড়ি। রেসিপিটি দেখে নিন (Recipe)।

অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু বড়া-আলুর চচ্চড়ি (Recipe)

হাতের কাছে তেমন কোন কিছু না থাকলে চিন্তা করার কিছু নেই। অল্প উপকরণ ও সামান্য সময়ে দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু এই রেসিপিটি। দেখে নিন কীভাবে বানাবেন সুস্বাদু বড়া-আলুর চচ্চড়ি(Recipe)।

Recipe whip up a delicious boda-alur chorchori using just a few ingredients

আরও পড়ুন: এক ধাক্কায় কমল সোনার দাম, কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট গোল্ড প্রাইস কত?

উপকরণ:

২টি ডিম

১টি মাঝারি পেঁয়াজ মিহি করে কুচি

২-৩টি কাঁচালঙ্কা কুচি

এক মুঠো ধনেপাতা

২ টেবিল চামচ বেসন

আধ চা-চামচ হলুদগুঁড়ো

আধ চা-চামচ লঙ্কার গুঁড়ো

চচ্চড়ির জন্য

সর্ষের তেল

সরু করে কাটা দু’টি মাঝারি আলু

এক মাঝারি পেঁয়াজকুচি

৪-৫টি চেরা কাঁচালঙ্কা

২ টেবিল চামচ আদা-রসুন বাটা

১ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা

স্বাদমতো নুন-চিনি

প্রণালী: প্রথমে ডিম ফেটিয়ে, পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা, বেসন, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে ভাল করে মেখে নিন। ছাঁকা তেলে ডিমের বড়া ভেজে তুলে রাখুন। এরপর কড়াইয়ে তেল দিয়ে আদা-রসুন বাটা দিন, পাতলা করে কাটা পেঁয়াজ দিয়ে হালকা নাড়াচাড়া করে নিন। যোগ করুন সরু করে কাটা আলু। দিয়ে দিন হলুদ, লঙ্কার গুঁড়ো। হালকা ভাজার পরে একটু বেশি করে জল দিয়ে আলু সেদ্ধ হতে দিন। আলু সেদ্ধ হয়ে এলে ঝোলে দিতে হবে ডিমের বড়া। এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিন। তারপর গরম গরম পরিবেশন করুন (Recipe)।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker