0%

১ জুন থেকে LPG-তে বড় বদল, নতুন নিয়মে বাড়তে পারে সাধারণের খরচ

বাংলা হান্ট ডেস্ক : দেশজুড়ে এলপিজি (Liquid petroleum gas) গ্রাহকদের জন্য জুন মাসের শুরু থেকেই কার্যকর হতে চলেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ক্রমশ ঊর্ধ্বমুখী। এই প্রেক্ষাপটে আগামী ১ লাখ জুন থেকে তেল বিপণন সংস্থাগুলি নতুন কিছু নীতি কার্যকর করার প্রস্তুতি নিয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্তগুলির প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব সাধারণ মানুষের মাসিক ব্যয়ের উপর পড়তে পারে।

এলপিজি সিলিন্ডার (Liquid petroleum gas) নিয়ে বড় পরিবর্তন

১৯ কেজির কমার্শিয়াল সিলিন্ডারের দাম হঠাৎ করেই ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। কলকাতাতেই সবচেয়ে বেশি দাম বৃদ্ধি পেয়েছে। নতুন দরে শহরে একটি ১৯ কেজির সিলিন্ডার কিনতে খরচ হবে ৩,৩৫৫ টাকা, যা আগের তুলনায় ১,১৪৭ টাকা বেশি। একইভাবে চেন্নাইয়ে সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ৩,২৫৯.৫ টাকা। দিল্লিতে ৩,০৭১.৫ টাকা এবং মুম্বইয়ে ৩,০৪৬.৫ টাকা। ব্যবসায়ী মহলের আশঙ্কা, এর জেরে হোটেল-রেস্তোরাঁর খরচ বাড়বে এবং তার প্রভাব পড়তে পারে খাদ্যপণ্যের দামের উপরও।

এদিকে গৃহস্থালির গ্যাসেও বড় পরিবর্তন আনছে কেন্দ্র। সম্প্রতি প্রকাশিত নির্দেশিকা অনুযায়ী, কোনও পরিবার যদি নতুন করে PNG বা পাইপের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস পরিষেবা গ্রহণ করে, তাহলে তাদের বিদ্যমান LPG সংযোগ আর ধরে রাখা যাবে না। PNG চালু হওয়ার ৩০ দিনের মধ্যেই পুরনো এলপিজি বাতিল হবে।

কেউ যদি পরে আবার LPG ব্যবস্থায় ফিরতে চান, তাহলে ‘কানেকশন ট্রান্সফার ভাউচার’-এর সাহায্যে সেই সুযোগ পাবেন। সরকার একই সঙ্গে ‘One House One Gas Connection’ নীতিকেও আরও কঠোরভাবে কার্যকর করতে চাইছে। যে পরিবারে ইতিমধ্যেই PNG পরিষেবা রয়েছে, সেই পরিবারের সদস্যদের নামে নতুন LPG সংযোগ অনুমোদন করা হবে না।

Big changes in Liquid petroleum gas from June 1

আরও পড়ুন : নির্বাচনী ধাক্কার পর আন্দোলনের পথে মমতা, ২ জুন ধর্নার প্রস্তুতি

এখন থেকে শহরাঞ্চলের গ্রাহকদের একবার সিলিন্ডার পাওয়ার পর পরবর্তী বুকিংয়ের জন্য ২৫ দিন অপেক্ষা করতে হবে। গ্রামীণ এলাকার ক্ষেত্রে এই সময়সীমা আরও বাড়িয়ে ৪৫ দিন করা হয়েছে। আগে সিলিন্ডার পাওয়ার পর পরবর্তী বুকিংয় ২১ দিনেই করা যেত।
জুনের শুরু থেকে কার্যকর হতে চলা এই পরিবর্তনগুলি দেশের কোটি কোটি গ্যাস গ্রাহকের উপর প্রভাব ফেলবে। বিশেষ করে বাণিজ্যিক গ্যাসের মূল্যবৃদ্ধি এবং নতুন বুকিং নীতি চাপ তৈরি করতে পারে। তাই নতুন নিয়মগুলি সম্পর্কে আগে থেকেই অবগত থাকা জরুরি।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker