0%

২০২৭ সালের শুরুতেই ভারত সফরে আসছেন ট্রাম্প, প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সম্পর্ক কেমন, জানালেন রুবিও

প্রধানমন্ত্রী মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।Image Credit: PTI

ওয়াশিংটন: আগামী বছরের শুরুতেই ভারত সফরে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। শনিবার মার্কিন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও (Marco Rubio) এ কথা জানান। প্রধানমন্ত্রী মোদী (PM Narendra Modi) ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, সে কথা উল্লেখ করেই মার্কো রুবিও বলেন যে ভারত-আমেরিকার সম্পর্ক ‘ফ্যান্টাস্টিক’।

ওয়াশিংটন ডিসি-তে সংবাদসংস্থা আইএএনএস-কে দেওয়া সাক্ষাৎকারে মার্কো রুবিও জানান, ২০২৭ সালের শুরুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের আগে, চলতি বছরের শেষেই তিনি ভারতে আসতে পারেন এই সফরের প্রস্তুতি খতিয়ে দেখার জন্য। রুবিও বলেন, “আা করছি, আগামী বছরের শুরুতে প্রেসিডেন্ট যাবেন। ভারত আমেরিকার অনেক কাছের অংশীদার ও বন্ধু। প্রধানমন্ত্রী মোদী ও প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক, যা আমি মনে করি কূটনীতিতে খুবই গুরুত্বপূর্ণ।”

যদি ট্রাম্প আগামী বছর ভারতে আসেন, তাহলে দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথম ভারত সফর হবে। চলতি জুন মাসেই ফ্রান্সের এভিয়ানে জি-৭ সামিটের সময় দেখা হয়েছিল প্রধানমন্ত্রী মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের। তারা আলাদাভাবে বৈঠকও করেছিলেন।

মোদী-ট্রাম্পের মধ্যে সম্পর্কের সমীকরণ নিয়ে মার্কিন স্টেট সেক্রেটারি বলেন, “প্রেসিডেন্ট ও ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে দারুণ সম্পর্ক”। একইসঙ্গে তিনি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়েও কথা বলেন। রুবিও বলেন, “আমার মনে হয় এটা (বাণিজ্য চুক্তির আলোচনা) দারুণ চলছে। জি-৭-র সময় প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের মধ্যে খুব ভালো বৈঠক হয়েছে। শীঘ্রই বাণিজ্যচুক্তি চূড়ান্ত হয়ে যাবে বলে আশা করছি। শেষ ধাপে আছি আমরা। ইতিবাচক দিকে এগোচ্ছে আলোচনা।”

নিজেকে প্রধানমন্ত্রী মোদীর ফ্যান বলেও উল্লেখ করেন রুবিও। তাঁর নেতৃত্বের প্রংশসা করে বলেন, “মোদী ভারতকে গ্লোবাল পাওয়ারে পরিণত করেছে।”

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker