0%

৭৭ থেকে ১৭৭! বিধানসভা ভোটে বিজেপির মহাজয়ের দাবি শুভেন্দু অধিকারীর

বাংলা হান্ট ডেস্কঃ বাংলার রাজনীতিতে আবারও জোরালো দাবি করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আগামী বিধানসভা ভোটে বিজেপির বড় জয়ের ব্যাপারে তিনি সম্পূর্ণ আত্মবিশ্বাসী। তাঁর মতে, গতবারের তুলনায় এবার বিজেপির আসন সংখ্যা অনেকটাই বাড়বে। শুধু তাই নয়, তৃণমূল ও কংগ্রেসকেও একযোগে আক্রমণ করেছেন তিনি। শুভেন্দুর এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক উত্তেজনা।

৭৭ থেকে ১৭৭ হবে, হিসাব দিলেন শুভেন্দু (Suvendu Adhikari)

আত্মবিশ্বাসী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সম্প্রতি বলেন, গতবার বিজেপি যেখানে ৭৭টি আসন পেয়েছিল, এবার সেই সংখ্যা বেড়ে ১৭৭ হবে। তিনি স্পষ্ট ভাষায় বলেন, বিজেপি আরও শক্তিশালী হয়ে বিধানসভায় প্রবেশ করবে। এই প্রসঙ্গে স্পষ্ট ভাষায় শুভেন্দু বলেন, “আগের নির্বাচনে ৩৯ শতাংশ হিন্দু ভোট বিজেপিকে দিয়েছিলেন। এবার সেই সংখ্যা বেড়ে ৪৫ শতাংশ হবে। হিন্দু ও আদিবাসী ভোট একত্রিত হলে বিজেপির জয় নিশ্চিত।” তিনি আবারও বলেন, “বিজেপি ৩ আসন থেকে ৭৭ হয়েছে। এবার ৭৭ থেকে ১৭৭ হবে। শুধু অপেক্ষা করুন, বিজেপি বুক ফুলিয়ে বিধানসভায় ঢুকবে।”

তবে শুভেন্দুর (Suvendu Adhikari) এই দাবি শুনে তৃণমূল কংগ্রেসও পাল্টা আক্রমণ শানিয়েছে। তৃণমূলের এক মুখপাত্র কটাক্ষ করে বলেন, “ওনার নেতা আগে বলেছিলেন বিজেপি ২০০ আসন পাবে, কিন্তু শেষ পর্যন্ত পেয়েছিল ৭৭। এখন শুভেন্দু বলছেন ১৭৭ হবে। আগের হিসাব ধরলে সেটা ৫০-এরও নিচে নেমে যাবে। উনি বুক ফুলিয়ে বিধানসভায় ঢুকবেন কিনা জানি না। তবে দর্শক হিসেবে ঢুকতে চাইলে তৃণমূলের কোনও বিধায়ক সুপারিশ করে দিতে পারে।”

অন্যদিকে, এবার বাংলার ভোটে বামেদের সঙ্গে কংগ্রেসের জোট হচ্ছে না। আগের নির্বাচনে জোট হলেও এবার কংগ্রেস ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে তারা একা লড়বে। এই বিষয়টিকেও কটাক্ষ করতে ছাড়েননি শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি বলেন, “মালদহ-মুর্শিদাবাদে কংগ্রেসকে মুসলমানরা ভোট দেয়। আর তৃণমূল সরকার চালাচ্ছে মুসলমান ভোটের উপর ভর করে। কিন্তু আমাদের এসব নিয়ে মাথাব্যথা নেই। আমরা হিন্দু ভোট একত্রিত করব।”

West Bengal Politics Suvendu Adhikari vs TMC

আরও পড়ুনঃ বেলডাঙা কাণ্ডে নতুন মোড়! ৩৬ অভিযুক্ত আদালতে না পৌঁছনোয় তীব্র বিতর্ক

শুভেন্দুর‌(Suvendu Adhikari) এই মন্তব্যে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বিধানসভা ভোট যত এগিয়ে আসছে, ততই শাসক-বিরোধী সংঘাত আরও তীব্র হচ্ছে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker