0%

18 councilor resign in Nabadwip municipality

জেলে চেয়ারম্যান, পদত্যাগ করেছেন ভাইস-চেয়ারম্যানও। দীর্ঘদিন ধরেই নবদ্বীপ পুরসভায় (Nabadwip Municipality) জারি অচলাবস্থা। নবদ্বীপ পুরসভার বর্তমান পুরবোর্ডের ভবিষ্যৎ কী, তা নিয়ে প্রশ্ন ছিলই। এই আবহেই এবার একসঙ্গে পদ ছাড়লেন নবদ্বীপ পুরসভার ১৮ কাউন্সিলর। আগেই ৩ জুন কাউন্সিলর পদত্যাগ করেছিলেন। এই নিয়ে মোট ২১ জন কাউন্সিলর সরে গেলেন পুরসভা থেকে। মোট ২৪ জন কাউন্সিলর নিয়ে নবদ্বীপ পুরবোর্ড গঠিত ছিল। এবার সেই বোর্ডে রইলেন মোটে ৩ জন কাউন্সিলর।

ত্রিপল, কম্বল ও তন্তুজের শাড়ি মজুত রাখার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহা। চেয়ারম্যান জেলে থাকায় ভাইস-চেয়ারম্যানই সাময়িকভাবে দায়িত্ব সামলাচ্ছিলেন ৷ তিনি বোর্ডের প্রধান হিসেবে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও আইনি কাজ পরিচালনা করছিলেন ৷ তবে গত মাসের ১৯ তারিখ তিনি ভাইস চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি নেন। অভিযোগ, পুরসভার অন্যান্য কাউন্সিলররা রোজই অনুপস্থিত থাকছিলেন ৷ পাশাপাশি, চেয়ারম্যান না-থাকায় বহু কাজ আটকে ছিল বলে অভিযোগ করেছিলেন শচীন্দ্র বসাক৷ কাজের চাপ না-নিতে পেরেই পদত্যাগের কথা জানিয়েছিলেন ভাইস-চেয়ারম্যান ৷ ফলে পুরসভার স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম দীর্ঘদিন ধরেই ব্যাহত। এবার কাউন্সিলর গণ ইস্তফার পর কার্যত গোটা বোর্ডটাই নিশ্চিহ্ন হওয়ার পথে। সূত্রের খবর, এই পরিস্থিতিতে পুরসভার প্রশাসনিক দায়িত্ব পরিচালনার জন্য প্রশাসক নিয়োগের সম্ভাবনা আরও জোরালো হচ্ছে বলেই প্রশাসনিক মহলের একাংশের মত।

অন্যদিকে আসানসোল পুরনিগমে শুক্রবার একের পর এক পদত্যাগ করলেন শাসকদলের একাধিক হেভিওয়েট জনপ্রতিনিধি। বিদায়ী কাউন্সিলরদের মধ্যে অশোক রূদ্র, ডাক্তার দেবাশীষ সরকার ও কুলটির চৈতন্য মাজি অন্যতম। ১০৬টি ওয়ার্ডের এই পুরনিগমে মোট পাঁচজন তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করায় শোরগোল পড়ে। শুক্রবার ​পদত্যাগকারী নেতাদের মধ্যে কুলটির চৈতন্য মাজি শুধু কাউন্সিলর নন, তিনি বোরো চেয়ারম্যান পদ থেকেও ইস্তফা দিয়েছেন। অন্যদিকে, ডাক্তার দেবাশীষ সরকার আগেই বোরো চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছিলেন, এবার ছাড়লেন কাউন্সিলর পদও। বিদায়ী কাউন্সিলর অশোক রূদ্র ক্ষোভ উগরে দিয়ে জানান, সাম্প্রতিক নির্বাচনে জনমানসে যে পরিবর্তনের রায় (ম্যান্ডেট) এসেছে, তাকে সম্মান জানিয়েই এই সিদ্ধান্ত। দল ও প্রশাসনের কর্পোরেট স্টাইল এবং সংকটের দিনে কর্মীদের পাশে বড় নেতাদের না পাওয়ার দিকেও আঙুল তোলেন তিনি। 

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker