পুজোর মুখে ফের চালু শিলিগুড়ি-সিকিম হেলিকপ্টার পরিষেবা, মাত্র আধ ঘণ্টায় গ্যাংটক

পুজোর ছুটিতে সিকিম ভ্রমণ এখন আরও সহজ। রবিবার থেকে আবার শুরু হল শিলিগুড়ি-সিকিম হেলিকপ্টার পরিষেবা। ফলে ঘণ্টার পর ঘণ্টা ভূমিধস-বিধ্বস্ত জাতীয় সড়কে ভারী যানজটে আটকে না থেকে মাত্র আধ ঘণ্টায় গ্যাংটকে পৌঁছে যেতে পারেন পর্যটকরা। এই উদ্যোগ নিয়েছে ‘সিকিম ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন’ এবং ‘স্কাইওয়ান এয়ারওয়েজ লিমিটেড’।
23 আসনের Mi-172 হেলিকপ্টার পরিষেবা গত বছর সিকিম পর্যটন ও বেসামরিক বিমান চলাচল বিভাগ চালু করেছিল। কিন্তু কপ্টারটি বড় হওয়ায় একাধিক হেলিপ্যাডে অবতরণ করতে পারেনি। সামান্য খারাপ আবহাওয়ায় উড়তে ব্যর্থ। ফলে যাত্রী সংখ্যা কমেছে, আর্থিক ক্ষতি হয়েছে প্রায় ২০ কোটি টাকা।
আরও পড়ুন: দাম মাত্র ₹14,999! Honor X7c 5G ভারতে লঞ্চ হয়েছে, এতে রয়েছে Snapdragon 4 Gen 2 প্রসেসর এবং 5,200mAh ব্যাটারি
এখন ছোট আকারের Mi-172 হেলিকপ্টার নিয়ে নতুন পরিকল্পনা শুরু হয়েছে। 20 জন যাত্রী একসাথে ভ্রমণ করতে পারে এবং প্রত্যেকে 10 কেজি লাগেজ বহন করতে পারে। মাথাপিছু ভাড়া 4,500 টাকা। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাগডোগরা বিমানবন্দরের হেলিকপ্টার সার্ভিস অফিস থেকে বুকিং করা যাবে। বুকিংয়ের জন্য যোগাযোগের নম্বর: 03592-203960 এবং 7318906677।
পর্যটন দফতরের তরফে জানানো হয়েছে, এবার ছোট আকারের কপ্টার একাধিক হেলিপ্যাডে নামতে পারবে। ফলে গ্যাংটক ছাড়াও লাচুং, লাচেন বা গুরুডংমার লেকে পর্যটকদের নিয়ে যাওয়ার সুযোগ বাড়বে।
সিকিম পর্যটন উপদেষ্টা রাজ বোস বলেছেন, “পুজোর মুখে শিলিগুড়ি-সিকিম রুটে হেলিকপ্টার পরিষেবা চালু করার খবরে পর্যটক মহলে বেশ ইতিবাচক সাড়া পাওয়া যাবে। এবারে কতটা সাড়া পাওয়া যায় সেটা দেখা যাক।”
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতাকে টিকিয়ে রাখা খবর অনলাইন আপনার সাহায্য প্রয়োজন. আপনার ছোট দান আমাদের সত্য প্রকাশ অব্যাহত সাহায্য করবে.
💠 আমাদের সাহায্য/সাপোর্ট করুন



