0%

BNP বা জামাত নয়, বাংলাদেশে শাসন করবেন ট্রাম্প? কলকাতা থেকেই বড় কথা বলে দিলেন হাসিনা-পুত্র

বাংলাদেশ নির্বাচন নিয়ে বড় বার্তা সজীবের।Image Credit: X

কলকাতা: ওপার বাংলায় নির্বাচন। তবে সেই নির্বাচনে অংশ নিতে পারছে না অন্যতম পুরনো দল, আওয়ামী লিগ। ওপার বাংলার ভোট নিয়ে তাই এপার বাংলা থেকেই বড় বার্তা দিলেন হাসিনা পুত্র। ডাক দিলেন বাংলাদেশের জাতীয় নির্বাচন বয়কটের। কী বললেন তিনি?

কলকাতায় দীপ হালদার, জয়দীপ মজুমদার ও শাহিদুল হাসান খোকনের লেখা ‘ইনশাআল্লাহ বাংলাদেশ’ বইয়ের আলোচনা সভায় ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। সেই অনুষ্ঠানেই বাংলাদেশের মানুষের জন্য ভোট বয়কটের ডাক দিলেন সজীব ওয়াজেদ জয়। জামাতের চোখরাঙানি থেকে বাঁচতে দেশবাসীকে ভোট বয়কটের আবেদন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্রের।

একই সঙ্গে তারেক রহমানের বিরুদ্ধেও মারাত্মক অভিযোগ করলেন সজীব ওয়াজেদ জয়। তাঁর অভিযোগ, তারেকের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে এফবিআইয়ের। ভেনেজুয়েলায় যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের প্রভাব খাটিয়ে ওখানে সরকার গঠন করেছে, বাংলাদেশেও সেই ভাবে কর্তৃত্ব বিস্তার করবে আমেরিকা।

সজীব ওয়াজেদ জয় আরও বলেন, “আপনারা জানেন এখন একটা সাজানো নির্বাচন হতে চলেছে। নির্বাচন নয়, সিলেকশন হচ্ছে। মৌলবাদী নয় এমন দলগুলোকে নির্বাসন করা হয়েছে। জাতীয় পার্টিকে নির্যাতন করা হচ্ছে, তাদের পক্ষে নির্বাচন করা সম্ভব নয়। জামাতের ভোটও তাদের চেয়ে কম। পোস্টাল ব্যালট দিয়ে ভোটসংখ্যা বাড়িয়ে নির্বাচন করা হবে। কারও পক্ষে বোঝা সম্ভব নয় এই পোস্টাল ব্যালটগুলোতে কোথায় বসে ভোট দেওয়া হয়েছে। অনেকে ভাবছেন এই নির্বাচনে ভোট দিলে বেঁচে যাবেন। ১৫০-র বেশি ভোট পাবে না বিএনপি। জামাত ১২০ সিট পাবে। এই রেজাল্ট নিশ্চিত করা হয়েছে। আপনি ভোট দিন কি না দিন। একক ক্ষমতায় আসবে না বিএনপি। যাতে জামাতের প্রভাব থাকে।”

হাসিনা-পুত্র বাংলাদেশবাসীদের উদ্দেশে বলেন, “আমার অনুরোধ, আপনারা কেউ ভোট দিতে যাবেন না। বাংলাদেশকে সুরক্ষিত করুন। শুধুমাত্র আওয়ামী লিগের সমর্থক নয়, সবার জন্যই এই বার্তা। সংবিধান রক্ষা করতে চাইলে এটা করুন। নির্বাচন তাহলে গ্রহণযোগ্য হবে না, যদি আপনি ভোট দিতে না যান।”

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker