0%

West Bengal Election 2026 Results: তৃণমূলের ভরাডুবি, ‘অহংকার পতনের মূল’! ফলাফল ঘিরে বিস্ফোরক প্রতিক্রিয়া টলিউডে

ক্ষমতা বনাম মমতা – বাংলার বাঘিনীর তেজ এবার পদ্মের সামনে দিকে। বিরাট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসন পেয়ে মসনদে বসতে চলেছে বিজেপি। সর দেশ জুড়ে গেরুয়া ঝড় অব্যাহত। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যেন সারা রাজ্যের মানুষের লড়াই। আর জনগণ এবার প্রমাণ করলেন, তারাই আসল খেলোয়াড়। বাকি সব কিছুই ফিকে। এদিকে, বিরাট মাপের আসন পেলেও এখন সকলের নজর একদিনেই। টলিউড ইন্ডাস্ট্রির এখন কী হবে? 

তৃণমূলের তারকা প্রার্থীরা সকলেই প্রায় অস্তাচলে। রাজ চক্রবর্তীকে লক্ষ্য করে ছোড়া হয়েছে কাদা। অন্যদিকে সায়ন্তিকাও বরানগরে সজল ঘোষকে টেক্কা দিতে পারেননি। ফলে, এবার আর বাংলার মসনদে বসা হল না তৃণমূলের একথাই মেনে নিয়েছেন সকলে। তবে টলিপাড়ায় যেখানে ইন্ডাস্ট্রির বুকে, যেখানে তৃণমূলের আঁতুড়ঘর, যারা সেখানে দিদিকে সাপোর্ট করেছেন, তাঁর হয়ে নানা জনসভায় গিয়েছেন, তাঁদের মনোবল আজ কোথায়? তারকাদের কেউ কেউ নানা সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে চটি চাটা তকমা পর্যন্ত পেয়েছেন। আবার কেউ কেউ কোনোদিন সরকার পক্ষের কোনও মঞ্চেই থাকেননি। তাঁদের কী বক্তব্য? 

Raj Chakraborty: ব্যারাকপুরে নাটকীয় মুহূর্ত! রাজকে চোর স্লোগান, ছোঁড়া হল কাদা

অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায় তিনি সমাজ মাধ্যমে তারকাদের মঙ্গলার্থে একটি পোস্ট করেছেন। খেটে খাওয়া মানুষরা যাতে এবার কাজ পান, সেই আর্জি জানিয়েছেন তিনি। তাঁর কথায়, “গত ১৫ বছরের অভিনয় জীবনে শাসক দলের হয়ে স্টেজে ওঠার উত্তেজনা সম্বরণ করেছি, ওই লবিতে থাকলে হয়ত জীবনটা আর একটু সিকিওর হত, আরও কাজের পরিধি বাড়তে পারত । ব্যাংক ব্যালেন্সের কথা না ভেবে স্ট্রাগল বেছে নেওয়া আমার মতন কিছু মুষ্টিমেয় অভিনেতারা যাতে শুধু নিজের কাজের প্রতি বিশ্বাস রেখে মাথা উঁচু করে ভবিষ্যতেও কাজ করতে পারি , এটুকুই আশা রাখব।” 

অন্যদিকে দেখা যাচ্ছে, আরেক অভিনেতা জয়জিত বন্দ্যোপাধ্যায় তিনি তো সোজাসুজি তৃণমূল সমর্থনকারীদের তোপ দাগলেন। যারা এতদিন তাঁদের আঁচলের আড়ালে ছিলেন, এবার কী করবেন তারা? এমনটাই প্রশ্ন। তিনি বলছেন, “আচ্ছা এবার সেই অভিনেতা অভিনেত্রীরা কি করবে যারা tmc হয়ে bjp ঘুরে আবার tmc তে ফিরে এসেছে? আবার পাল্টি খাবে?” তাঁর বক্তব্য পরিত্রাণ চেয়েছে বাংলার মানুষ। 

Thalapathy Vijay: ১০০ পার টিভিকে, অভিনেতা বিজয়ের রাজনীতিতে ‘ব্লকবাস্টার’ এন্ট্রি, দেখা করতে এলেন ত্রিশা

অন্যদিকে অরিত্র দত্ত বণিক, তিনিও মজা করতে ছাড়লেন না। সোজাসুজি এই বলেন, “তৃণমূল বিজেপির অশান্তিতে সিপিএম কিন্তু “০” এর অভিশাপ থেকে বেরিয়ে ১ এ এসেছে। দুই শক্তিশালী দলের এই ভয়ানক লড়াইতেও টিকে থেকে জয়লাভের জন্যে ডোমকলের সিপিএমের প্রার্থী মোস্তাফিজুর রহমান(রানা)কে অভিনন্দন। আগামীতে তারা আরও ভালো ফল করুক সেই শুভেচ্ছা থাকবে। যাই হোক আজকের ফল দেখে এটাই কনক্লুডিং রিমার্ক হওয়া উচিৎ যে বাংলায় প্রবাদ বাক্য, “অহংকার পতনের মূল” কথাটা এমনি এমনি আসেনি। একদা সিপিএম করেছিলো তারা উচিৎ শিক্ষা পেয়েছে, তারপর তৃণমূল করেছে তারা উচিৎ শিক্ষা পেলো আগামীতে বিজেপি সেই ভুল না করলেই খুশি হবো।”

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker