0%

ভারী বৃষ্টিতে জলমগ্ন একাধিক এলাকা, ক্ষতিগ্রস্তদের পাশে বালুরঘাটের বিধায়ক

সবদিক নিউজ: বিশ্বদীপ নন্দী, বালুরঘাট:  বৃহস্পতিবার সকাল থেকে আচমকা নামা প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ল বালুরঘাট পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের একাধিক এলাকা। হাঁটুসমান জল জমে চরম দুর্ভোগে পড়েন স্থানীয় বাসিন্দারা। বহু বাড়িতে জল ঢুকে পড়ায় আতঙ্ক ছড়ায় এলাকায়। কোথাও কোথাও পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, বাড়িঘর কার্যত জলবন্দি হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। পরিস্থিতির খবর পেয়েই দুপুরে এলাকায় পৌঁছন বালুরঘাটের বিধায়ক বিদ্যুৎ কুমার রায়।

সঙ্গে ছিলেন স্থানীয় শক্তিকেন্দ্র প্রমুখ অর্জুন রবিদাস। তাঁরা ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং বাসিন্দাদের সঙ্গে কথা বলে সমস্যার খোঁজখবর নেন। পরিস্থিতি পরিদর্শনের পরই বিধায়ক সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেন। দ্রুত পাম্প বসিয়ে জল নিষ্কাশনের নির্দেশ দেওয়া হয় বলে জানা গিয়েছে।

ইতিমধ্যেই কিছু এলাকায় জল সরানোর কাজ শুরু হয়েছে।এ দিন বিদ্যুৎ কুমার রায় বলেন, “বৃহস্পতিবার সকালে আচমকা ভারী বৃষ্টি হওয়ায় ২ ও ৩ নম্বর ওয়ার্ডের একাধিক জায়গায় জল জমে যায়। অনেকের বাড়িতে জল ঢুকে সমস্যার সৃষ্টি হয়েছে।খবর পেয়ে পুরসভার পৌরপিতার সঙ্গে কথা বলে দ্রুত জল বের করার ব্যবস্থা করা হয়েছে। এখনও যেসব এলাকায় জল দাঁড়িয়ে রয়েছে, সেখানে পাম্প বসিয়ে জল নিষ্কাশনের কাজ চলছে।”বিপদের দিনে বিধায়ককে পাশে পেয়ে খুশি স্থানীয় বাসিন্দারাও। 

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker