0%

স্বাস্থ্যসাথীর পর এবার আয়ুষ্মান ভারত, কবে থেকে পাবেন সুবিধা? নবান্নে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিল রাজ্য সরকার। শনিবার নবান্নে স্বাস্থ্য দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর একগুচ্ছ বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি জানান, জুলাই মাস থেকেই পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে আয়ুষ্মান ভারত প্রকল্প। পাশাপাশি সার্ভাইক্যাল ক্যান্সার প্রতিরোধে টিকাকরণ, নতুন মেডিক্যাল কলেজ এবং কম দামে ওষুধ দেওয়ার মতো একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আয়ুষ্মান ভারত নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর (Suvendu Adhikari)

নবান্নে সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানান, জুলাই মাস থেকেই বাংলার মানুষ আয়ুষ্মান কার্ড পেতে শুরু করবেন। প্রথম ধাপে স্বাস্থ্যসাথী প্রকল্পে যুক্ত ৬ কোটির বেশি মানুষকে আয়ুষ্মান ভারতের আওতায় আনা হবে। পরে ধীরে ধীরে যাঁরা এখনও স্বাস্থ্যসাথীতে নাম নথিভুক্ত করেননি, তাঁদেরও এই প্রকল্পে যুক্ত করা হবে।

তিনি (Suvendu Adhikari) আরও জানান, কাজের জন্য অন্য রাজ্যে থাকা বাংলার প্রায় এক কোটি মানুষও এই প্রকল্পের সুবিধা পাবেন। আয়ুষ্মান ভারতের জন্য কেন্দ্র ইতিমধ্যেই ৯৭৬ কোটি টাকা অনুমোদন করেছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এ দিনের বৈঠকে ‘অমৃত ভারত’ প্রকল্প নিয়েও ঘোষণা করা হয়েছে। দুরারোগ্য রোগের ওষুধে ৫০ শতাংশ থেকে ১০০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে।

এর পাশাপাশি রাজ্যে ৪৬৯টি প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র তৈরি করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)। এছাড়াও আগামী ৩০ মে থেকে পশ্চিমবঙ্গে সার্ভাইক্যাল ক্যান্সার প্রতিরোধের টিকাকরণ শুরু হবে। প্রথম পর্যায়ে ১৪ থেকে ১৫ বছর বয়সি ৭ লক্ষের বেশি কিশোরীকে এই টিকা দেওয়া হবে।

স্বাস্থ্য পরিকাঠামো নিয়েও বড় পরিকল্পনার কথা জানিয়েছেন শুভেন্দু (Suvendu Adhikari)। তিনি বলেন, রাজ্যের চারটি জেলায় এখনও মেডিক্যাল কলেজ নেই। সেই জেলাগুলির জন্য জমির প্রস্তাব কেন্দ্রের কাছে পাঠানো হবে। উত্তরবঙ্গে এইমস তৈরির বিষয়েও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা হবে।

আরও পড়ুনঃ কয়লা পাচার মামলায় বড় অ্যাকশন ED-র! কাদের তলব? তালিকা প্রকাশ্যে আসতেই তোলপাড়

মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari) আরও জানান, চলতি অর্থবর্ষে ন্যাশনাল হেলথ মিশনের জন্য ২১০৩ কোটি টাকা অনুমোদন করেছে কেন্দ্র। তার মধ্যে ৫০০ কোটি টাকা ইতিমধ্যেই রাজ্যের হাতে এসেছে। পাশাপাশি কলকাতায় ‘টিবি মুক্ত ভারত’ কর্মশালাও আয়োজন করা হবে বলে জানিয়েছেন তিনি।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker