0%

‘চোট নিয়ে বিশ্বকাপ খেলেছেন! আইপিএলে বুমরাহর অফ ফর্ম নিয়ে বিস্ফোরক জয়বর্ধনে

রাজস্থান রয়‍্যালসের বিরুদ্ধে আজ রবিবার নিয়মরক্ষার ম্যাচ খেলতে নামছে মুম্বই ইন্ডিয়ান্স। তবে রাজস্থান রয়‍্যালসের কাছে এই ম্যাচ মহাগুরুত্বের। কারণ, গ্রুপের শেষ ম্যাচে মুম্বইকে হারাতে পারলে, চতুর্থ টিম হিসেবে সরাসরি প্লেঅফে চলে যাবে রাজস্থান। কারও উপর নির্ভর করে থাকতে হবে না।

এই বিষয়ে আরও খবর

তা, সেই ম্যাচের নামার আগে বড়সড় দাবি করলেন মুম্বই ইন্ডিয়ান্সের কোচ মাহেলা জয়বর্ধনে। স্পষ্ট জানালেন, গত টি-টোয়েন্টি বিশ্বকাপে চোট নিয়েই খেলেছিলেন জশপ্রীত বুমরাহ। আইপিএলের প্রথম ভাগে যে কারণে বলের গতি কমে গিয়েছিল তাঁর। তবে পরের ভাগে ফর্ম ফিরে পেয়েছেন তিনি। এবারের আইপিএল একেবারেই ভালো যায়নি বুমরাহর। এ পর্যন্ত তেরোটা ম্যাচ খেলে মাত্র চারটে উইকেট নিয়েছেন তিনি। শনিবার জয়বর্ধনে বলেন, “গোটা টি-টোয়েন্টি বিশ্বকাপ হালকা একটা চোট নিয়েই খেলেছে বুমরাহ। সহজ ছিল না ওর পক্ষে তার পর নেমেই আইপিএল খেলা। তাই ফিরে আসার আগে ওকে পর্যাপ্ত বিশ্রাম দিয়েছিলাম।

মুম্বই কোচ বলেন, “প্রথম চার-পাঁচটা ম্যাচে বলের গতি কমে গিয়েছিল বুমরাহর। কারণ, ওর ওই চোট থেকে সেরে উঠতে সময় লাগছিল। তার পর ওর বলে পুরনো গতি ফিরেছে। তবে চোট থেকে সেরে উঠলে বোলিংয়ে ধার ফিরে পাওয়াটা সহজ নয়।” তবে চলতি আইপিএলে মুম্বইয়ের অভিযান অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল। কেবল বুমরাহ নন, টি-২০ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অনেকেই মুম্বইয়ের জার্সিতে ফর্মে ছিলেন না। সবমিলিয়ে পাঁচবারের চ্যাম্পিয়নদের হতশ্রী পারফরম্যান্স চলতি মরশুমে।

অন্যদের তুলনায় বুমরাহর অফ ফর্ম নিয়ে আলোচনা হয়েছে অনেক বেশি। একাধিক ম্যাচে উইকেট তুলতে পারেননি। তবে চলতি মরশুমে মুম্বই শিবির ঘিরে বহু বিতর্ক শোনা গিয়েছে। আপাতত হ্যাপি এন্ডিং চাইছে তারা। শেষ ম্যাচটা জিতে মাঠ ছাড়ুক মুম্বই, এমনটা চাইছে কেকেআরও। কারণ রাজস্থানের বিরুদ্ধে মুম্বই জিতলেই নাইটদের প্লে অফ স্বপ্ন টিমটিম করে বেঁচে থাকবে। কিন্তু মুম্বই হারলে মাঠে নামার আগেই শেষ হয়ে যাবে অজিঙ্ক রাহানেদের প্লেঅফে যাওয়ার আশা।

এই বিষয়ে আরও খবর

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker