Manav Suthar: ভারতীয় ক্রিকেটের ইতিহাস বদলে দিলেন নবাগত মানব সুথার! ১৫ বছর পর ঘটলো এই অবিশ্বাস্য ঘটনা

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আফগানদের ভারত সফরের শুরুতেই সুখবর পেলেন ভারতীয় ক্রিকেট ভক্তরা। আফগানদের বিরুদ্ধে (India vs Afganistan) আয়োজিত একমাত্র টেস্ট ম্যাচে ইনিংস ও ৩০০ রানের ব্যবধানে বিরাট জয় পেয়েছে শুভমান গিলের ভারতীয় দল (Indian Cricket Team)। আর এই জয়ের সবচেয়ে বড় কারিগর ছিলেন ২৩ বছরের নবাগত স্পিনার মানব সুথার (Manav Suthar)।
বল হাতে ভেলকি বাঁ-হাতি স্পিনারের:
অক্ষর প্যাটেল ও রবীন্দ্র জাদেজার পর আরও এক ক্লাসিক্যাল বাঁ-হাতি স্পিনার পেয়েছে ভারতীয় দল, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। প্রথম শ্রেণীর ক্রিকেটে ৩০ ম্যাচ খেলে ১৩৬ উইকেট নেওয়া এই স্পিনার। ২০২৫-২৬ রঞ্জি ট্রফি মরশুমে মাত্র ৩ টি ম্যাচ ১৮ উইকেট নিয়েছেন তিনি। স্বাভাবিকভাবেই তার ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স দেখে তাকে সুযোগ দিয়েছে বিসিসিআই।

নিজের প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেই কৃপণ বোলিং করার পাশাপাশি ৭ উইকেট নিয়েছেন সুথার। ইকোনমি রেট ছিল ২-এর নিচে। নিজের প্রথম টেস্ট ম্যাচ খেলতে নেমেই হয়েছেন ম্যাচের সেরা। মাত্র ২৩ বছর বয়সেই তার বোলিংয়ে ছিল অসাধারণ নিয়ন্ত্রণ এবং আত্মবিশ্বাস। অভিজ্ঞতা তাকে আরও মারাত্মক করে তুলবে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন: BCCI করেছে বড় অন্যায়, শতরান করে বড় রেকর্ড গড়ে পাল্টা জবাব শুভমান গিলের!
আর তিনি ম্যাচের সেরা হতেই তৈরি হয়েছে ইতিহাস। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে কেবলমাত্র দ্বিতীয় স্পিনার হিসেবে অভিষেকে ম্যাচের সেরার খেতাব জিতেছেন তিনি। তার আগে প্রথম ভারতীয় স্পিনার হিসেবে এই কাজটি করেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছিলেন তিনি।
আরও পড়ুন: সূর্যকুমার ও শ্রেয়স আইয়ার প্রসঙ্গে মুখ খুললেন রোহিত! ফাঁস করলেন আসল কারণ
আসুন দেখে নেওয়া একবিংশ শতাব্দীতে অভিষেকে ম্যাচের সেরা হওয়া ক্রিকেটারদের তালিকা:
★ রুদ্রপ্রতাপ সিং বনাম পাকিস্তান (২০০৬)
★ রবিচন্দ্রন অশ্বিন বনাম ওয়েস্ট ইন্ডিজ (২০১১)
★ শিখর ধাওয়ান বনাম অস্ট্রেলিয়া (২০১৩)
★ রোহিত শর্মা বনাম ওয়েস্ট ইন্ডিজ (২০১৩)
★ পৃথ্বী শ বনাম ওয়েস্ট ইন্ডিজ (২০১৮)
★ শ্রেয়স আইয়ার বনাম নিউজিল্যান্ড (২০২১)
★ যশস্বী জয়সওয়াল বনাম ওয়েস্ট ইন্ডিজ (২০২৩)
★ মানব সুথার বনাম আফগানিস্থান (২০২৬)




