0%

এবার মাদ্রাসাতেও জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধী টিকা, নির্দেশিকা জারি স্বাস্থ্যদপ্তরের

জেটগতিতে প্রযুক্তির উন্নতি আর চিকিৎসাবিজ্ঞানের নিরন্তর গবেষণার পরও জরায়ুমুখ ক্যানসার দূরারোগ্য ব্যধির তকমা ঝেড়ে ফেলতে পারেনি। তবে ভারতে নিয়ে লাগাতার কাজ চলছে। কেন্দ্রীয় সরকারের উদ্যোগে এই ব্যধি থেকে আগাম সুরক্ষা বাবদ নির্দিষ্ট বয়সের মেয়েদের বিনামূল্যে টিকাকরণ কর্মসূচি রয়েছে। এবার এ রাজ্যেও বিজেপি সরকার ক্ষমতায় আসায় সেই সুবিধা পাচ্ছেন রাজ্যবাসী। গত ৩০ মে থেকে এখানে জরায়ুমুখ ক্যানসারের টিকা বিনামূল্যে দেওয়া শুরু হয়েছে। এবার থেকে রাজ্যের মাদ্রাসাগুলিতে পাঠরত কিশোরী ছাত্রীদেরও বিশেষ এইচপিভি টিকাকরণ অভিযান শুরু হতে চলেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের গাইডলাইন এবং এসওপি মেনে এই কর্মসূচিতে জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে হবে। এই মর্মে সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker