0%

২৭ বছর ধরে জমি দখলের অভিযোগ! মমতার ভাইয়ের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ মহিলা

বাংলা হান্ট ডেস্ক : রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর দীর্ঘদিনের জমি ও সম্পত্তি সংক্রান্ত অভিযোগের ন্যায়বিচার পাওয়ার আশায় প্রশাসনের দ্বারস্থ হচ্ছেন বহু মানুষ। এবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ভাই অজিত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক সম্পত্তি দখলের অভিযোগ তুলে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে সাহায্য চাইলেন কলকাতার হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাসিন্দা রঞ্জনা হাজরা। তাঁর দাবি, প্রায় তিন দশক ধরে তাঁর পৈতৃক সম্পত্তি বেআইনিভাবে দখলের চেষ্টা চালানো হয়েছে।

মমতার(Mamata Banerjee) ভাইয়ের বিরুদ্ধে কি অভিযোগ ?

মুখ্যমন্ত্রী হওয়ার পর সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যার কথা সরাসরি শোনার জন্য ‘জনতার দরবার’ কর্মসূচি চালু করেছেন শুভেন্দু অধিকারী। সপ্তাহে নির্দিষ্ট দিনে তিনি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের বক্তব্য শুনছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিচ্ছেন। বুধবার মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানাতে হাজির হন ক্যানসার আক্রান্ত রঞ্জনা হাজরা।

মুখ্যমন্ত্রীর কাছে দেওয়া অভিযোগপত্রে তিনি অজিত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন। রঞ্জনার দাবি, “হরিশ চ্যাটার্জি স্ট্রিটে আমার কিছু পৈতৃক সম্পত্তি রয়েছে। ১৯৯৯ সাল থেকে সেগুলো দখলের চেষ্টা করে চলেছেন অজিত বন্দ্যোপাধ্যায়। একটি জায়গা দখল করে প্রথমে ব্যবসা করেন। পরে সেখানে বাড়িও করেছেন। এছাড়া আরও একাধিক সম্পত্তি দখলের চেষ্টা চালিয়ে গিয়েছেন তিনি বছরের পর বছর। কিছু দখল করতে সক্ষমও হয়েছেন।”

অভিযোগকারিণীর আরও দাবি, এসবের প্রতিবাদ করায় তাঁকে একাধিকবার হেনস্তা ও আক্রমণের মুখে পড়তে হয়েছে। তাঁর অভিযোগ, ২০১৭ সালে ১২-১৩ হরিশ চ্যাটার্জি স্ট্রিট এলাকার একটি সম্পত্তি দখল করে সেখানে ব্যবসায়িক কার্যকলাপ শুরু করা হয়।
রঞ্জনা হাজরা জানান, অতীতেও তিনি এই বিষয়ে পুলিশের কাছে একাধিকবার অভিযোগ দায়ের করেছিলেন। কিন্তু তাতে কোনও কার্যকর ফল মেলেনি বলে তাঁর দাবি।

Woman complaints to CM  against Mamata Banerjee's brother for land grabbing

আরও পড়ুন : কলকাতা থেকে সুন্দরবন সরাসরি বাস পরিষেবা! রাজ্য সরকারের কাছে দাবি পর্যটকদের

নতুন সরকারের আমলে তিনি আবারও সুবিচারের আশা করছেন। তিনি বলেন, “আমি আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে সবটা বললাম। চিঠি দিয়েছি। উনি আমাকে আশ্বাস দিয়েছেন বিষয়টা দেখবেন তিনি। লোক পাঠিয়ে অভিযোগ খতিয়ে দেখবেন বলেও কথা দিয়েছেন। আশা করি এবার কাজ হবে।” উল্লেখযোগ্যভাবে, হরিশ চ্যাটার্জি স্ট্রিটে বন্দ্যোপাধ্যায় পরিবারের সম্পত্তি নিয়ে অতীতেও রাজনৈতিক মহলে নানা বিতর্ক ও প্রশ্ন উঠেছিল। তবে সেই সময় অভিযোগগুলির কোনও নিষ্পত্তি হয়নি। এবার রঞ্জনা হাজরার অভিযোগের ভিত্তিতে প্রশাসন কী পদক্ষেপ নেয় এবং তদন্তে কী তথ্য উঠে আসে, সেদিকেই নজর থাকবে সকলের।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker