0%

র‌্যাঙ্কিংয়ে কোহলিকে টপকালেন শুভমান, বুমরাহর সিংহাসন ছুঁয়ে ফেললেন কিউয়ি তারকা

আইসিসির সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে ভারতীয় ক্রিকেটের জন্য বড় সুখবর। ওয়ানডেতে ব্যাটারদের তালিকায় তিন ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠলেন অধিনায়ক শুভমান গিল। এক্ষেত্রে তিনি পিছনে ফেলেন বিরাট কোহলিকে। চোটের কারণে তিন ম্যাচের সিরিজে খেলতে পারেননি তিনি।

আফগানিস্তানকে ঘরের মাঠে দুরমুশ করেছে টিম ইন্ডিয়া। তিন ম্যাচে গিলের রান ২৩৮। প্রথম ম্যাচে করেছিলেন ৮৪। দ্বিতীয় ম্যাচে ১৫৪। গড় ২৩৮। মনে রাখতে হবে, তৃতীয় ম্যাচে ভারত ৯ উইকেটে জেতায় ব্যাট করতে নামেননি। দুরন্ত ফর্মের পুরস্কার হিসাবে তাঁর এই উত্থান বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গিলের রেটিং পয়েন্ট ৭৯১। তিনি এখন র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে থাকা ড্যারিল মিচেলের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছেন। কিউয়ি ব্যাটারের চেয়ে তিনি ২৪ পয়েন্টে পিছিয়ে। প্রথম দশে রয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা। তাঁরা যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে। অর্থাৎ ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে দুই থেকে চার নম্বরে ভারতীয় ব্যাটারদের নাম। এগারো নম্বরে কেএল রাহুল। চতুর্দশ স্থানে শ্রেয়স আইয়ার।  

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের
‘ফুটবল বিশ্বযুদ্ধ’ – এর পাতায়।

চোখ রাখুন

ক্রমতালিকায় বিরাট লাফ ঈশান কিষানেরও। ২১ ধাপ এগিয়ে ওডিআই ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে ৪৩-এ উঠে এসেছেন। এই উইকেটরক্ষক-ব্যাটারের রেটিং পয়েন্ট ৫১৬। ইংরেজ ব্যাটার জো রুট টেস্টে শীর্ষ স্থানে পৌঁছেছেন। বেন স্টোকসের জায়গায় নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে অধিনায়কত্ব করেছিলেন তিনি। তিনি পিছনে ফেলেছেন সতীর্থ হ্যারি ব্রুককে। সম্প্রতি শচীন তেণ্ডুলকরের পর দ্বিতীয় ক্রিকেটার হিসাবে টেস্টে ১৪ হাজার রান পেরিয়েছেন রুট।

আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করার পর ক্রমতালিকায় উন্নতি করেছেন অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণ এবং ওয়াশিংটন সুন্দর। ১৬ ধাপ এগিয়ে ২২ নম্বরে অর্শদীপ। ৩৪ ধাপ এগিয়ে ৫৮ প্রসিদ্ধ। ১৭ ধাপ এগিয়ে ৭১-এ ওয়াশিংটন। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ১১ উইকেট নিয়ে ছ’ধাপ উঠে কিউয়ি পেসার ম্যাট হেনরি লাল বলের ক্রিকেটের শীর্ষে। ৩৪ বছর বয়সি এই পেসার জশপ্রীত বুমরাহর সঙ্গে একাসনে। ২০২৪ সালের নভেম্বরে কাগিসো রাবাডাকে পিছনে ফেলে এতদিন এককভাবে শীর্ষস্থান ধরে রেখেছিলেন বুমরাহ। তবে সেখানে এবার ভাগ বসালেন হেনরি। এর মাধ্যমে নজিরও গড়েছেন। ১৯৪৭ সালে প্রথমবার ক্রমতালিকায় সবার উপরে পৌঁছেছিলেন জ্যাক কাউয়ি। ১৯৮৪ থেকে ১৯৯০ সাল পর্যন্ত র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ছিলেন রিচার্ড হ্যাডলি। তাঁদের সঙ্গে এবার এক কাতারে বসলেন হেনরি। তাঁর রেটিং পয়েন্ট ৮৭০। ১৯৮৫ সালে ৯০৯ রেটিং পয়েন্টে পৌঁছেছিলেন হ্যাডলি। প্রাক্তন অধিনায়ক কেন উইলিয়ামসন ২০২১ সালে ৯১৯ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে ছিলেন। তাঁদের পরেই এখন কিউয়ি পেসার।

Fifa World Cup 2026

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের
‘ফুটবল বিশ্বযুদ্ধ’ – এর পাতায়।

চোখ রাখুন

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker