0%

সব সরকারি বাসেই এবার এসির আরাম! যাত্রীদের কথা ভেবে বিরাট নির্দেশ মুখ্যমন্ত্রীর

বাংলা হান্ট ডেস্কঃ রোজ সরকারি বাসে চেপে যাতায়াত করেন রাজ্যের হাজার হাজার মানুষ। এবার তাঁদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে বড় নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, এবার থেকে রাজ্য সরকার শুধুমাত্র এসি বাস (AC Government Bus) কিনবে। সম্প্রতি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় (C Joseph Vijay) এই নির্দেশ দিয়েছেন। ফলে ওই রাজ্যের বাসযাত্রীদের মুখের হাসি চওড়া হয়েছে।

সরকারি এসি বাসে আরামের সফর | (AC Government Bus)

তামিলনাড়ুতে ক্ষমতায় আসার পর থেকে একের পর এক উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে বিজয়ের সরকার। এবার বাস পরিষেবায় বড়সড় বদল আনার উদ্যোগ নেওয়া হল। সম্প্রতি একথা জানিয়েছেন তামিলনাড়ুর পরিবহণমন্ত্রী বিজয় তামিঝান পার্থিবান।

আরও পড়ুনঃ শুরু হল ‘এক ডাকে অভিষেক’! ঘরছাড়া কর্মীদের আইনি সহায়তা দিতে চালু বিশেষ হেল্পলাইন নম্বর

সম্প্রতি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তামিলনাড়ুর পরিবহণমন্ত্রী বলেন, কিছুদিন আগে একটি সরকারি বাসে সফর করেছিলেন মুখ্যমন্ত্রী। এরপর তিনি নির্দেশ দেন, আগামীদিনে রাজ্য সরকার যত বাস কিনতে, প্রত্যেকটিতে শীতাতপ নিয়ন্ত্রণের (এসি) ব্যবস্থা থাকতে হবে।

একইসঙ্গে মন্ত্রী বিজয় তামিঝান পার্থিবান জানান, মুখ্যমন্ত্রী চান রাজ্যের প্রত্যন্ত এলাকাগুলিও যেন বাস পরিষেবার মাধ্যমে যুক্ত হয়। রাজ্যের কেনা প্রত্যেকটি সরকারি বাসে নানা ধরণের আধুনিক সুযোগ-সুবিধা থাকুক, যাতে সব শ্রেণির মানুষ আরামে ও স্বাচ্ছন্দ্যে সফর করতে পারেন।

AC Government bus
প্রতীকী ছবি

এদিকে সম্প্রতি তামিলনাড়ু জুড়ে ৩০০টি নতুন সরকারি বাসের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী বিজয়। সেগুলি কিনতে ১২৭ কোটির বেশি টাকা খরচ হয়েছে। ইতিমধ্যেই রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ পরিবহণকেন্দ্রে নতুন বাসগুলি চালানো শুরু হয়েছে। এতে একদিকে যেমন বাসযাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে না, তেমনই রাজ্যের বিভিন্ন প্রান্তের মধ্যে যোগাযোগ ব্যবস্থাও আরও মজবুত হচ্ছে।

এবার রাজ্যের বাসযাত্রীদের আরাম ও স্বাচ্ছন্দ্যের দিকে নজর রেখে আগামীদিনে শুধুমাত্র এসি বাস কেনার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী বিজয়। তাঁর এই পদক্ষেপের ফলে হাজারও মানুষ উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker