0%

অন্নপূর্ণার টাকা বন্ধ হতে পারে! কোন কোন মহিলা পাবেন না, বড় তথ্য মুখ্যমন্ত্রীর

বাংলা হান্ট ডেস্ক : অন্নপূর্ণা যোজনার দ্বিতীয় কিস্তির টাকা বিতরণকে কেন্দ্র করে রাজ্যের বহু মহিলা উপভোক্তার মধ্যে উৎসাহ তুঙ্গে। নির্ধারিত দিনে যাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছায়নি, তাঁদের জন্যও গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একইসঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন, কারা এই প্রকল্পের আওতায় থাকবেন এবং কোন কোন কারণে কারও আবেদন বাতিল হতে পারে।

অন্নপূর্ণা‌ যোজনার (Annapurna Yojana) টাকা কারা পাবেন না ?

রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, এবার প্রায় ১ কোটি ২০ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে পাঠানো হচ্ছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নতুন উপভোক্তাদের মধ্যে প্রায় ৫ লক্ষ আদিবাসী মহিলাও রয়েছেন। অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া উপভোক্তারা আনন্দে আত্মহারা।

শুধুমাত্র প্রকৃত যোগ্য উপভোক্তারাই যাতে সরকারি সহায়তা পান, তা নিশ্চিত করতে প্রশাসন শুরু থেকেই যাচাই প্রক্রিয়ায় কড়াকড়ি বজায় রেখেছে। অযোগ্য আবেদনকারীদের বাদ দিতেই নিয়মিত তথ্য যাচাই করা হচ্ছে। প্রশাসনিক বৈঠক শেষে অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন তথ্য তুলে ধরেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানান, যোগ্যতার ক্ষেত্রে সরকার কোনওরকম আপস করবে না এবং নিয়ম মেনেই এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে।

এছাড়াও যাঁদের অ্যাকাউন্টে এখনও অন্নপূর্ণা যোজনার টাকা জমা হয়নি, তাঁদের বিষয় ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, “২৬ হাজারের মতো আবেদনের ক্ষেত্রে পোর্টালে আপডেট করার সময় কিছু ভুল হয়েছে। তবে এই স্কিম এখন চলবে আর ২মাস। যাঁরা পাননি তাঁরা ফর্ম ফিলাপ করতে পারবেন এখনও।” কে কে এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন, সেই বিষয়েও বিস্তারিত জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর কথায়,”যাঁদের প্রয়োজন আছে শুধুমাত্র তাঁরাই পাবেন। অভারতীয়রা টাকা পাবেন না, তিনটি বিবাহ করেছেন, এমন মহিলারাও পাবেন না। সরকারের ভ্যাকসিন নেননি যাঁরা তাঁদেরও টাকা দেওয়া হবে না। সরকারি বিদ্যালয়ে পড়ান, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে পড়ান যাঁরা তাঁরাও পাবেন না। যাঁরা পাওয়ার যোগ্য কেবলমাত্র তাঁরাই পাবেন।”

আরও পড়ুন : এবার ভুরি ভুরি রেশন কার্ড বাতিলের পথে রাজ্য! আপনার কার্ডও হারাবেন? দেখুন কারা তালিকায়

প্রসঙ্গত, আবেদনপত্রে কোনও প্রযুক্তিগত ত্রুটি থাকলে তা সংশোধনের সুযোগ এখনও রয়েছে। তবে সরকার স্পষ্ট করেছে, নির্ধারিত যোগ্যতার শর্ত পূরণ করলেই কেবল অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকার আর্থিক সহায়তা মিলবে। নিয়মের বাইরে গিয়ে কোনও আবেদন গ্রহণ করা হবে না। তাই যাঁরা এখনও টাকা পাননি, তাঁদের দ্রুত প্রয়োজনীয় নথি ও আবেদনপত্র যাচাই করে সংশোধনের পরামর্শ দেওয়া হচ্ছে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker