0%

বিনামূল্যে রেশনের সুবিধা পেতে এই কাগজগুলি রাখুন প্রস্তুত, জেনে নিন পুরো প্রক্রিয়া

সবদিক নিউজ: দীর্ঘদিন ধরে বিনামূল্যে রেশন (Free Ration Card) দেওয়ার জন্য মোদি সরকার একটি স্কিম নিয়ে এসেছে। যা প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্য যোজনা নামে পরিচিত। এই প্রকল্পে সুবিধা নিতে কোন কোন নথির প্রয়োজন হয় এবং কিভাবে আপনি আবেদন করবেন সেই বিষয়ে বিস্তারিত তথ্য আজকের প্রতিবেদনে রইল।

বিনামূল্যে রেশনের আবেদন কীভাবে করবেন (Free Ration Card)

এই প্রকল্পের সুবিধা পাবেন তারাই যাদের অন্ত্যোদয় অন্ন যোজনা কার্ড আছে এমন পরিবার। পাশাপাশি প্রায়োরিটি হাউসহোল্ড রেশন কার্ড আছে এমন পরিবার তারাই পাবেন (Free Ration Card)।

 রবিবার দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচলে নিষেধাজ্ঞা, কখন বন্ধ থাকবে?

কারা রেশনে কী কী পাবেন?
অন্ত্যোদয় অন্ন যোজনার পরিবার পাবে মাসে ৩৫ কেজি খাদ্যশস্য প্রায়োরিটি হাউসহোল্ড রেশন কার্ড পরিবারের প্রতি সদস্যকে মাসে ৫ কেজি খাদ্যশস্য দেওয়া হবে।আগে নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে হবে। রাজ্যের খাদ্য ও সরবরাহ দফতরের ওয়েবসাইট বা নিকটবর্তী জনসেবা কেন্দ্রে আবেদন করা যাবে।

কীভাবে অনলাইনে আবেদন করবেন?
রাজ্যের Food & Supplies ওয়েবসাইটে যান। নতুন রেশন কার্ডের আবেদনপত্র পূরণ করুন। প্রয়োজনীয় নথি আপলোড করুন। আধার ও মোবাইল নম্বর ভেরিফাই করুন। আবেদন জমা দিন।

পাশাপাশি অফলাইনে আবেদন করা যাবে জনসেবা কেন্দ্রতে। কী কী নথি লাগবে?

আধার কার্ড
ঠিকানার প্রমাণ
পাসপোর্ট সাইজ ছবি
পরিবারের সদস্যদের তথ্য
মোবাইল নম্বর
e-KYC জরুরি (Free Ration Card)।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker