EPF দিচ্ছে মোটা সুদের টাকা, আপনার অ্যাকাউন্টে টাকা এসেছে কি না, কীভাবে জানবেন?

প্রসঙ্গত, সিস্টেম আপগ্রেডের কারণে EPFO ওয়েবসাইটটি সাত দিন বন্ধ ছিল। ৩ জুলাই, শুক্রবার থেকে তা পুনরায় চালু হয়েছে। তবে, মেম্বার লগ ইন পেজটি ঠিকমতো কাজ না করায় অনেক ব্যবহারকারী এখনও ইউএএন (UAN) পোর্টালে লগইন করতে পারছেন না। বর্তমানে, শুধুমাত্র কয়েকটি পরিষেবা উপলব্ধ রয়েছে।



