নৈহাটি জংশনে দুদিন ট্রাফিক ব্লক, কোন কোন ট্রেন বাতিল?

বাংলাহান্ট ডেস্ক : নৈহাটি জংশনে আবারও হতে চলেছে ট্রাফিক ব্লক। আধুনিক ইন্টারলকিং ব্যবস্থা চালু করার জন্য আগামী দুদিন ট্রাফিক ব্লক থাকবে নৈহাটি জংশনে। রেল (Indian Railways) সূত্রে খবর, ১৮ ও ১৯ জুলাই ৪ ঘন্টার জন্য নন ইন্টারলকিং ট্রাফিক ব্লক করা হবে। বেশ কিছু লোকাল ট্রেন বাতিল হওয়ার পাশাপাশি দূরপাল্লার মেইল ও এক্সপ্রেস ট্রেনের সময়সূচীতেও বদল এসেছে।
কবে কবে ট্রাফিক ব্লক নৈহাটি জংশনে (Indian Railways)?
রেল সূত্রে খবর, ১৮ জুলাই রাত ১২ টা থেকে ১৯ জুলাই ভোর ৪ টে পর্যন্ত চার ঘন্টার ট্রাফিক ব্লক করা হবে। ১৮ জুলাই বাতিল থাকছে ৬৩১১১ শিয়ালদহ-রানাঘাট লোকাল, ৩১৪৪৭ নৈহাটি-শিয়ালদহ লোকাল, ৩১৪৫০ শিয়ালদহ-নৈহাটি লোকাল। এছাড়া কিছু ট্রেনের যাত্রাপথে বদল আসছে।

যাত্রাপথ বদল ট্রেনের: ৬৩১০৬ লালগোলা-শিয়ালদহ রানাঘাট পর্যন্ত চলবে। ফেরার সময় আর শিয়ালদহ যাবে না ট্রেনটি। ৩১১৯২ নৈহাটি-কল্যাণী সীমান্ত লোকাল কল্যাণী (Indian Railways) পর্যন্ত চলবে। ৩১১৯১ কল্যাণী সীমান্ত-নৈহাটি লোকাল কল্যাণী থেকে যাত্রা শুরু করবে এদিন।
আরও পড়ুন : ট্রেনে ধূমপান বা মহিলা কামরায় উঠলেই ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা, বদল রেলের নিয়মে
দেরিতে ছাড়বে ট্রেন: ট্রাফিক ব্লকের জন্য বেশ কিছু ট্রেন দেরিতে ছাড়বে। ১৩১০৬ বালিয়া-শিয়ালদহ এক্সপ্রেস প্রায় ৩ ঘন্টা দেরিতে ছাড়বে। ১৩১৪২ নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ এক্সপ্রেস ছাড়বে প্রায় ১ ঘন্টা ৪০ মিনিট দেরিতে।
আরও পড়ুন : ৬০০ বছরেরও প্রাচীন পুজো, মাহেশের রথযাত্রায় ৫৬ ভোগে কী কী থাকে জানেন?
১৩১৬০ যোগবাণী-কলকাতা এক্সপ্রেস প্রায় আড়াই ঘন্টা দেরিতে ছাড়বে। ৫৩১৭২ লালগোলা-শিয়ালদহ প্যাসেঞ্জার প্রায় ছাড়বে ৭৫ মিনিট দেরিতে। আরও কিছু ট্রেনকে নানান রুটে নিয়ন্ত্রণ করা হবে বলে খবর।




