0%

Vaibhav Sooryavanshi: শচীন টেন্ডুলকারের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন সূর্যবংশী! প্রশংসায় ভরিয়ে দিলেন শ্রেয়স

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ইংল্যান্ডের মাটিতে ভারতীয় দলের (Indian Cricket Team) জার্সিতে শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছিলেন। জিম্বাবোয়ের বিরুদ্ধে (Zimbabwe vs India) প্রথম ম্যাচ খেলতে নেমেই নিজের যোগ্যতার প্রমাণ দিলেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। ১২৬ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে মাত্র ১৮ বলে হাফ সেঞ্চুরি সম্পূর্ণ করে তিনি ভেঙে দিলেন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের (Sachin Tendulkar) রেকর্ড।

কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে অর্ধশতরান:

এর আগে সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক হাফসেঞ্চুরি করার রেকর্ডটি ছিল নেপালের খুশল মাল্লার দখলে। ২০২০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ১৫ বছর ৩৪০ দিন বয়সে এই কাজ করেছিলেন খুশল। ফুলটাইম আইসিসি সদস্য দেশের ক্রিকেটার হিসেবে শচীনের এই রেকর্ডটি ছিল ১৬ বছর ২১৩ দিন বয়সে। বৈভব এই রেকর্ড ভাঙলেন মাত্র ১৫ বছর ১১৮ দিন বয়সে।

Former Indian cricketer angry over Vaibhav Sooryavanshi behaviour.

এদিন বৈভবের আক্রমণের হাত থেকে রক্ষা পাননি কোনও জিম্বাবোয়ে বোলার। ৪ টি চার ও ৪ টি ছক্কা সহ তিনি ৫০ রান সম্পূর্ণ করেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ভালো শুরু করেও বড় রান করতে ব্যর্থ হন তিনি তিনটি ইনিংসে। এদিন সেই ভুল করেননি তিনি। বিশেষজ্ঞরা মনে করছেন যে এই ইনিংসের পর আর পেছন ফিরে তাকাতে হবে না তাকে।

আরও পড়ুন: গম্ভীরের জায়গায় লক্ষ্মণ আসতেই জয়ে ফিরলো ভারত! এবার কি তবে কড়া পদক্ষেপ নেবে BCCI?

ভারতকে ভারতীয় বোলারদের পাশাপাশি জয়ের রাস্তায় ফেরানোর ক্ষেত্রে বড় ভূমিকা রাখলেন বৈভব। অধিনায়ক হিসেবে নিজের প্রথম জয় পেলেন শ্রেয়স আইয়ার। টানা ছয়টি টি-টোয়েন্টি ম্যাচে হারের দেখা পেয়েছিল ভারতীয় দল। বৈভবদের হাত ধরে সেই লজ্জার রেকর্ডের সম্প্রসারণের হাত থেকে রক্ষা পেলেন অধিনায়ক শ্রেয়স।

আরও পড়ুন: রোহিত ও কোহলিকে বিশ্বকাপের আগে কিভাবে ব্যবহার করা উচিত? গম্ভীর ও BCCI-কে পরামর্শ যুবরাজের

ম্যাচের পর এদিন বৈভবের প্রশংসায় মাতলেন শ্রেয়স। তিনি বললেন, “বৈভব সূর্যবংশী নির্ভীক ব্যাটিং করেছেন। ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাঁর দৃষ্টিভঙ্গি সত্যিই চমৎকার। মাঠে নামার সময় তাঁর মধ্যে এক অসামান্য আত্মবিশ্বাস লক্ষ্য করা যায়।”

 

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker