‘দেশপ্রেম প্রজন্মকে অনুপ্রাণিত করে যাবে’, কার্গিল বিজয় দিবসে বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী মোদী

বাংলা হান্ট দেশ: প্রধানমন্ত্রী মোদী রবিবার ২৭ তম কার্গিল বিজয় দিবস (Kargil Vijay Diwas) উপলক্ষ্যে দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত রক্ষাকারী সাহসী সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সোশ্যাল মিডিয়া (Social Media) প্ল্যাটফর্ম ‘X’-এ পোস্ট করে তিনি লিখেছেন যে, সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও দেশের সেনাদের দেখানো অসাধারণ সাহস ও নিষ্ঠা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করতে থাকবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) লিখেছেন, ‘কার্গিল বিজয় দিবসে, ভারতকে রক্ষা করার ক্ষেত্রে আমাদের সাহসী সেনাদের অসাধারণ সাহস ও নিষ্ঠার প্রতি জাতি কৃতজ্ঞতা প্রকাশ করে। সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও তাঁদের অদম্য সাহস সর্বদা জাতীয় গর্বের উৎস হয়ে থাকবে। তাঁদের অটল দেশপ্রেম ও কর্তব্যনিষ্ঠা প্রজন্মকে অনুপ্রাণিত করে যাবে।’
কার্গিল বিজয় দিবসে (Kargil Vijay Diwas) বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী মোদী:
ভারতীয় সেনার জন্য অত্যন্ত বিশেষ দিন: জানিয়ে রাখি যে, ভারত আজ ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধের বিজয়ের স্মরণে কার্গিল বিজয় দিবসের ২৭ তম বার্ষিকী উদযাপন করছে। এই দিনটি ‘অপারেশন বিজয়’-এর সফল সমাপ্তি চিহ্নিত করে। পাশাপাশি, কার্গিল সেক্টরের কৌশলগত উচ্চভূমি থেকে পাকিস্তানি অনুপ্রবেশকারীদের বিতাড়িত করতে গিয়ে সর্বোচ্চ আত্মত্যাগকারী ৫২৭ জন সৈনিককে শ্রদ্ধা জানানোর লক্ষ্যেই ২৬ জুলাই দিনটি ‘কার্গিল বিজয় দিবস হিসাবে’ বিবেচিত হয়।
On Kargil Vijay Diwas, our nation expresses gratitude to the brave soldiers for their extraordinary courage and commitment towards securing India. Their valour in the face of the most formidable conditions will forever remain a source of national pride. Their unwavering…
— Narendra Modi (@narendramodi) July 26, 2026
কী জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ: কার্গিল যুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর ঐতিহাসিক বিজয়ের ২৭ তম বার্ষিকী উপলক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ‘X’-এ লিখেছেন, “কারগিল বিজয় দিবস’ ভারতীয় সেনাবাহিনীর অদম্য সাহস এবং অসাধারণ বীরত্বের প্রতীক। ১৯৯৯ সালে, হিমালয়ের দুর্গম তুষারাবৃত চূড়া এবং উচ্চভূমিতে অবস্থিত শত্রু ঘাঁটির প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও, আমাদের সাহসী সেনারা’অপারেশন বিজয়’-এর মাধ্যমে শত্রুকে আত্মসমর্পণ করতে বাধ্য করেছিলেন। ‘কার্গিল বিজয় দিবসে’ আমি সেই সকল বীর সন্তানদের স্মরণ করি এবং তাঁদের প্রতি শ্রদ্ধা জানাই, যাঁরা সর্বোচ্চ আত্মত্যাগ করে দেশের মর্যাদা অক্ষুণ্ণ রেখেছিলেন।”
এই ট্রাভেল সংস্থার ওপর কড়া অ্যাকশন! হল ৭,৩০০ কোটির জরিমানা
কী জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী: এদিকে, এই বিশেষ দিনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, “কার্গিল বিজয় দিবস আমাদের জন্য শুধু একটি সাধারণ দিন নয়। এটি সেইসব যুবক-যুবতীদের জন্য অনুপ্রেরণার দিন, যাঁরা ব্যক্তিগত সাফল্য এবং জাতীয় কর্তব্যের মধ্যে পার্থক্য বুঝতে চান। এই দিনটি আমাদের শিক্ষা দেয় যে, ‘ত্যাগ’ ও ‘সেবার’ চেতনাই যেকোনও জাতির মেরুদণ্ড।”
গৃহীত হয়েছে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র! ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ জোশী
রাহুল গান্ধীও শ্রদ্ধা নিবেদন করেছেন: উল্লেখ্য যে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছেন, কার্গিল বিজয় দিবসে, ভারতের সীমান্ত রক্ষা করতে গিয়ে সর্বোচ্চ আত্মত্যাগকারী প্রত্যেক সাহসী জওয়ানদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি। দেশ আপনাদের সাহস, বীরত্ব ও সর্বোচ্চ আত্মত্যাগের কাছে চিরঋণী থাকবে।’




