0%

টানা ১০ দিন পর হাসপাতাল থেকে মুক্তি! লাদাখ ফেরার আগে রাজঘাটে সোনম ওয়াংচুক

AK Bangla Desk: টানা ১০ দিন চিকিৎসাধীন থাকার পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুক। সোমবার দুপুরে গুরুগ্রামের বেসরকারি হাসপাতাল থেকেই একটি ভিডিয়ো বার্তা প্রকাশ করে নিজের শারীরিক অবস্থার কথা জানান তিনি। হাসপাতাল থেকে বেরিয়ে প্রথমে দিল্লির রাজঘাটে গিয়ে মহাত্মা গাঁধীর প্রতি শ্রদ্ধা জানাবেন। তারপর রওনা দেবেন লাদাখে নিজের বাড়ির উদ্দেশে। ভিডিয়ো বার্তায় ওয়াংচুক বলেন, “অবশেষে আজ হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছি। এখন অনেকটাই সুস্থ বোধ করছি। ধীরে ধীরে খাবারের পরিমাণ বাড়াচ্ছি এবং শরীরেও শক্তি ফিরে আসছে।”

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিটের প্রশ্নপত্র ফাঁস এবং তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত ২৮ জুন থেকে দিল্লির যন্তর মন্তরে অনশন শুরু করেছিলেন ওয়াংচুক। টানা অনশনের ফলে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে গত ১৮ জুলাই পুলিশ তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে ভর্তি থাকার পরও অনশন চালিয়ে যান তিনি। পরবর্তীতে আদালতের অনুমতি নিয়ে ওয়াংচুককে গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেও নিজের দাবিতে অনড় থেকে অনশন চালিয়ে যাচ্ছিলেন তিনি। অবশেষে গত বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডা ও জিতেন্দ্র সিংহের সঙ্গে হাসপাতালে দীর্ঘ বৈঠকের পর অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নেন সোনম।

শুক্রবার সকালে প্রকাশিত একটি ভিডিয়ো বার্তায় তিনি জানান, কেন্দ্রীয় সরকারের কাছ থেকে মূলত তিনটি লিখিত আশ্বাস পাওয়ার পরই ২৬ দিনের অনশন শেষ করেছেন। প্রথমত, ২০ জুলাই সংসদ অভিযান কর্মসূচিতে অংশ নেওয়া আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ করা হবে না। দ্বিতীয়ত, দেশের পরীক্ষাব্যবস্থার ত্রুটি ও অনিয়ম নিয়ে সংসদে সরকার এবং বিরোধী দলগুলি আলোচনা করবে। তৃতীয়ত, নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর আত্মহত্যা করা পড়ুয়াদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে কেন্দ্র। এই তিনটি বিষয়ে লিখিত প্রতিশ্রুতি পাওয়ার পর অনশন ভাঙলেও তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যায় ককরোচ জনতা পার্টি বা সিজেপি। শনিবার ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করে সংগঠনটি।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker