0%

বিহারে ছাত্র আন্দোলনে AK-47 চালিয়ে বিপাকে! সাসপেন্ড সেই পুলিশ আধিকারিক, মামলা সুপ্রিম কোর্টে

AK Bangla Desk: দিল্লিতে আন্দোলনকারী পড়ুয়াদের রুখতে পেলেট গান বা ছর্‌রা গুলি চালানোর মারাত্মক অভিযোগ উঠেছিল সম্প্রতি। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার প্রতি প্রতিবেশী রাজ্য বিহারে ছাত্র আন্দোলন দমনে পুলিশের বিরুদ্ধে সরাসরি একে-৪৭ (AK-47) উঁচিয়ে গুলি চালানোর অভিযোগ উঠল! ভয়াবহ এই কাণ্ডে তোলপাড় সারা দেশ। ঘটনার জেরে তড়িঘড়ি অভিযুক্ত পুলিশ আধিকারিককে কাজ থেকে সাসপেন্ড বা নিলম্বিত করা হয়েছে। অন্যদিকে, পুলিশের এই বর্বরোচিত আচরণের বিরুদ্ধে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন আরজেডি (RJD) সাংসদ মনোজকুমার ঝা।

নিট-কাণ্ডের প্রতিবাদে এবং দিল্লির আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থনে গত শনিবার বিহার বন্‌ধের ডাক দিয়েছিল একাধিক বাম ও প্রগতিশীল ছাত্র সংগঠন। বন্‌ধ পালনকালে সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজপথে নামেন হাজারে হাজারে পড়ুয়া। তবে অভিযোগ, শান্তিপূর্ণ সেই সব মিছিলে চরম লাঠিচার্জ, জলকামান ও কাঁদানে গ্যাস প্রয়োগ করে পুলিশ।

ঘটনাটি চরম আকার ধারণ করে বিহারের সিওয়ান জেলার গাঁধী ময়দান এলাকায়। মিছিল চলাকালীন সামান্য কথা কাটাকাটি থেকেই পরিস্থিতির অবনতি ঘটে। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া এক উদ্বেগজনক ভিডিয়োয় দেখা যায়, এক পুলিশ আধিকারিক হাতে অত্যাধুনিক একে-৪৭ রাইফেল নিয়ে গুলি চালাতে চালাতে আন্দোলনকারীদের দিকে এগিয়ে যাচ্ছেন। এই নির্বিচার গুলিবর্ষণে ১৫ বছরের এক নিরপরাধ কিশোর-সহ তিনজন গুরুতর আহত হয়ে পটনার হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে, দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে কিশোরের গলায় গুলি লেগেছিল, যা পরে অস্ত্রোপচার করে বের করা হয়।

এই ঘটনার পরই বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব সেই ভিডিয়ো সোশাল মিডিয়ায় শেয়ার করে কড়া ব্যবস্থার দাবি জানান। পাশাপাশি সুর চড়ান লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও। ক্ষোভ প্রকাশ করে রাহুল লেখেন, “দিল্লিতে পড়ুয়াদের ওপর পেলেট গান চলল, আর বিহারে চলল একে-৪৭! বিরোধীদের কণ্ঠরোধে সব জায়গায় একই হিংস্র পদ্ধতি নেওয়া হচ্ছে।” দেশের ভবিষ্যত শিক্ষার্থীদের ওপর এমন অত্যাচারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অবিলম্বে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন তিনি।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker