0%

আসছে বড় পরিবর্তন! জুলাইয়ের শেষ দিনই অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট আপডেট

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলাদের মাসে মাসে ৩ হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। সেই মতো ক্ষমতায় এসে শুরু হয়েছে অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana)। ইতিমধ্যেই জুন জুলাই মাসে টাকা পেয়েছেন এক কোটির বেশি উপভোক্তা। তবে অনেকেরই অভিযোগ, আবেদনপত্র ঠিকভাবে জমা দিয়েও টাকা ঢুকছে না। আগামীকাল পয়লা অগাস্ট। অগাস্ট মাসে কোন উপভোক্তারা টাকা পাবেন? টাকা ছাড়ার আগেই জেনে নিন।

অন্নপূর্ণা যোজনা নিয়ে লেটেস্ট আপডেট | Annapurna Yojana Scheme

অন্নপূর্ণা যোজনায় অগাস্টে নতুন করে নাম নথিভুক্ত হতে পারে অনেকের। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন, যোগ্য মহিলারা ৩০ অগাস্টের মধ্যে এই প্রকল্পে নথিভুক্ত হয়ে যাবেন। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, “৩০ অগাস্টের মধ্যে যাঁরা যোগ্য, তাঁদের নাম নথিভুক্ত হয়ে যাবে। তাঁরা পেয়ে যাবেন।”

মুখ্যমন্ত্রী বলেছেন, “৩০ অগাস্টের মধ্যে যোগ্য মহিলারাও অন্নপূর্ণা যোজনায় নথিভুক্ত হয়ে যাবেন। যারা পাওয়ার যোগ্য তাঁরা পেয়ে যাবেন।” মুখ্যমন্ত্রীর এই আশ্বাসের পর মনে করা হচ্ছে, অগাস্টে অন্নপূর্ণা যোজনায় বড় পরিবর্তন দেখা দিতে পারে। পাশাপাশি এবারে বাদ যেতে পারেন অনেক ‘অযোগ্য’ উপভোক্তা।

নথি যাচাইয়ের পর যে সকল আবেদনকারী যোগ্যতার সব শর্ত পূরণ করবেন তাঁরাই অগাস্ট মাসে ভাতার টাকা পাবেন। অন্নপূর্ণা যোজনায় স্বচ্ছতা আনতে সম্প্রতি বিধায়কদের নয়া দায়িত্ব দেওয়া হয়েছে। যাতে প্রকৃত যোগ্যদের বাদ পড়া ও অযোগ্যদের তালিকাভুক্ত হওয়ার বিষয় এবারে না ঘটে সেই দিকে নজর রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Annapurna Yojana third installment latest update

আরও পড়ুন: সারপ্লাস ট্রান্সফারের পরেও মিলবে আবেদনের সুযোগ! শিক্ষকদের জন্য বিরাট ঘোষণা স্কুল শিক্ষামন্ত্রীর

প্রসঙ্গত, ভোটের আগে বিজেপির প্রতিশ্রুতি ছিল ক্ষমতায় এলে তৃণমূল কংগ্রেসের আমলে থাকা লক্ষ্মীর ভাণ্ডারের আওতায় সাধারণ মহিলাদের মাসে মাসে ৩০০০ টাকা করে দেওয়া হবে। আগে লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ ছিল মাসে দেড় হাজার টাকা। বিজেপি ক্ষমতায় আসতে লক্ষ্মীর ভাণ্ডারের আদলে আসা ‘অন্নপূর্ণা যোজনা’য় দ্বিগুন টাকা দেওয়া শুরু হয়েছে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker