0%

কৃষকদের জন্য বড় আপডেট! PM Kisan-এর ২৪তম কিস্তির টাকা কবে মিলবে?

বাংলা হান্ট ডেস্ক : কেন্দ্র সরকারের অন্যতম জনপ্রিয় কৃষক কল্যাণ প্রকল্প প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (PM Kisan) যোজনার পরবর্তী কিস্তি ঘিরে রেখেছে জোর চর্চা শুরু হয়েছে। দেশের কোটি কোটি কৃষক এখন অপেক্ষা করছেন, কবে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছবে আরও এক দফা আর্থিক সহায়তা। ইতিমধ্যেই ২৩তম কিস্তির টাকা বিতরণ সম্পূর্ণ হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই নজর এখন ২৪তম কিস্তির দিকে।

কবে পিএম কিষানের (PM Kisan) পরবর্তী কিস্তি ঢুকবে ?

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের মূল উদ্দেশ্য হল ছোট ও প্রান্তিক কৃষকদের চাষাবাদের খরচে আর্থিক সহায়তা দেওয়া। সেই লক্ষ্যেই বছরে তিন দফায় মোট ৬ হাজার টাকা সরাসরি সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়। প্রতিটি কিস্তির পরিমাণ ২ হাজার টাকা এবং ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT) ব্যবস্থার মাধ্যমে এই অর্থ জমা হয়।

কেন্দ্রীয় সরকারের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ না হলেও, পূর্ববর্তী সময়সূচির সঙ্গে মিলিয়ে বিভিন্ন মহলের অনুমান, আগামী অক্টোবর মাসেই নতুন কিস্তির অর্থ ছাড়া হতে পারে। সরকারি তথ্য অনুযায়ী, এই প্রকল্প চালু হওয়ার পর থেকে ইতিমধ্যেই ২৩ দফায় ৪.২৮ লক্ষ কোটি টাকারও বেশি অর্থ দেশের কৃষকদের হাতে পৌঁছে গিয়েছে।

তবে শুধু নাম নথিভুক্ত থাকলেই কিস্তির টাকা পাওয়া যাবে না। প্রকল্পের সুবিধা নিতে হলে কয়েকটি শর্ত অবশ্যই পূরণ করতে হবে। আবেদনকারীকে ভারতের নাগরিক হতে হবে এবং তাঁর নিজের নামে কৃষিযোগ্য জমি থাকতে হবে। আয়কর প্রদানকারী ব্যক্তি এই প্রকল্পের আওতায় আসেন না। একইভাবে, যেসব অবসরপ্রাপ্ত কর্মচারী মাসে ১০ হাজার টাকার বেশি পেনশন পান, তাঁরাও এই আর্থিক সহায়তার জন্য যোগ্য নন। এর পাশাপাশি e-KYC সম্পূর্ণ করা এখন বাধ্যতামূলক।

এছাড়া কোনও তথ্য সংশোধন, অভিযোগ বা অন্য কোনও সমস্যার ক্ষেত্রে কৃষকরা ১৫৫২৬১ অথবা ০১১-২৪৩০০৬০৬ হেল্পলাইন নম্বরে যোগাযোগ করে প্রয়োজনীয় সহায়তা নিতে পারবেন। ২৪তম কিস্তির অর্থপ্রদানের দিন এখনও চূড়ান্ত না হলেও, যোগ্য সুবিধাভোগীদের এখনই সমস্ত নথি, ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য এবং e-KYC-এর অবস্থা একবার যাচাই করে নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

When will the 24th installment of PM Kisan be available?

আরও পড়ুন : ‘পুজোর মাসে অ্যাডিশনাল..,’ সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা

অর্থ ছাড়ার সরকারি ঘোষণা হলেই নির্ভুল তথ্য থাকা উপভোক্তাদের অ্যাকাউন্টেই সরাসরি টাকা পৌঁছে যাবে। তাই শেষ মুহূর্তের সমস্যায় না পড়তে আগে থেকেই সব তথ্য আপডেট রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker