0%

Airtel গ্রাহকদের জন্য খারাপ খবর, দাম বেড়ে গেল এই রিচার্জ প্ল্যানের

ফাইল চিত্র।Image Credit: Ashish Vaishnav/SOPA Images/LightRocket via Getty Images

নয়া দিল্লি: আবারও ধাক্কা। বাড়ল রিচার্জের দাম। ভারতী এয়ারটেল তাদের জনপ্রিয় ১.৫ জিবি দৈনিক ডেটা প্রিপেইড প্ল্যানের দাম বাড়িয়ে দিল। এয়ারটেলের গ্রাহকরা যারা অতিরিক্ত ইন্টারনেট ব্যবহার করেন, তাদের জন্য এই রিচার্জ প্ল্যানটি অনেক জনপ্রিয় ছিল। এবার কত খরচ হবে?

জানা গিয়েছে, এয়ারটেল তাদের ৮৫৯ টাকার রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে। শুধু দামই বাড়ায়নি, পুরনো ও সাশ্রয়ী প্ল্যানও বন্ধ করে দিয়েছে। ফলে গ্রাহকদের কাছে অপশন কমে গেল রিচার্জ প্ল্যানের। টেলিকম কোম্পানিগুলির মধ্যে প্রতিযোগিতার কারণে প্ল্যানগুলিও প্রতিনিয়ত পরিবর্তিত করছে।

নতুন রিচার্জ প্ল্যান-

এয়ারটেল ৮৪ দিনের রিচার্জ প্ল্যানের দাম ৮৫৯ টাকা থেকে বাড়িয়ে ৮৯৯ টাকা করেছে। এই প্ল্যানে আগের মতোই সুবিধাগুলো রয়েছে, অর্থাৎ প্রতিদিন ১.৫ জিবি ডেটা, আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০টি এসএমএস পাওয়া যাবে। ডেটা শেষ হয়ে গেলে ইন্টারনেটের গতি কমে ৬৪ কেবিপিএস হয়ে যাবে।

কোন প্ল্য়ান বন্ধ করে দেওয়া হল?

এয়ারটেল ৭৯৯ টাকার রিচার্জ প্ল্যানটি বন্ধ করে দিয়েছে, যেটিতে ৭৭ দিনের ভ্যালিডিটি এবং প্রতিদিন ১.৫ জিবি ডেটা পাওয়া যেত।

নতুন ৮৯৯ টাকার প্ল্যানে ১২ মাসের অ্যাডোবি এক্সপ্রেস প্রিমিয়াম সাবস্ক্রিপশনের সঙ্গে বিনামূল্যে হ্যালো টিউনস এবং স্প্যাম অ্যালার্টও পাওয়া যাবে।

এখন রিলায়েন্স জিয়ো এবং ভোডাফোন আইডিয়া ৮৫৯ টাকায় ৮৪ দিনের প্ল্যান দিচ্ছে। জিয়ো তাদের রিচার্জ প্ল্যানে গুগল এআই প্রো-এর সুবিধাও দিচ্ছে। অন্যদিকে, ভিআই রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত ফ্রি ডেটা এবং উইকেন্ড ডেটা রোলওভারের সুবিধা দিচ্ছে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker