0%

Ayesha Khan: ঋতুস্রাবের মধ্যেই ‘শরারত’ গানে নাচ, হিট আইটেম গানে নাচতে নাচতে কেঁদে ফেলেছিলেন আয়েশা!

আদিত্য ধরের ‘ধুরন্ধর’ ছবির অ্যালবাম মুক্তির পর থেকেই, দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ছবির প্রায় প্রতিটি গানই জনপ্রিয় হয়েছে, আর তার মধ্যে বিশেষভাবে আলোচনায় এসেছে আইটেম সং ‘শরারত’। ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মে গানটি ইতিমধ্যেই ২০০ মিলিয়নের বেশি ভিউ ছুঁয়েছে।

 শুধু ভারতেই নয়, একাধিক দেশেও গানটি ট্রেন্ড করেছে। সামাজিক মাধ্যমে অসংখ্য রিল তৈরি হয়েছে এই গানের তালে, আর তাতে অভিনয় করা দুই অভিনেত্রী আয়েশা খান ও ক্রিস্টল ডি’সুজার নাচ দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। ইউটিউবের কমেন্ট সেকশনেও তার স্পষ্ট প্রতিফলন দেখা যায়।

Raghav Juyal: রাবণের পুত্র মেঘনাদ চরিত্রে রাঘব জুয়াল, নতুন চমক!

তবে পর্দায় যেটা এত ঝলমলে দেখাচ্ছে, তার পেছনে লুকিয়ে ছিল কঠিন বাস্তবতা। সম্প্রতি ‘পিঙ্কভিলা’-কে দেওয়া এক সাক্ষাৎকারে আয়েশা খান জানিয়েছেন, ‘শরারত’ গানের শুটিং তাঁর জন্য মোটেও সহজ ছিল না। কারণ, শুটিংয়ের সময় তিনি রজঃস্বলা ছিলেন এবং শারীরিক অস্বস্তি নিয়েই তাঁকে নাচতে হয়েছে।

অভিনেত্রী বলেন, “আমাদের দু’দিনের শুটিং ছিল। সেটটা খুবই ক্লান্তিকর ছিল, আর ওই সময়ই আমার পিরিয়ড চলছিল। পিরিয়ডের সময় শরীরে ফোলাভাব হয়, মুখ আর শরীর ঠিক থাকে না। আমি চাইতাম শুটিংয়ের সময় আমার সেরা ফর্মে থাকতে, কিন্তু দু’দিনেই এত কাজ ছিল যে থামার সুযোগ পাইনি।”

Sudha Chandran: ৬ মিনিটে ৪ লিটার জল! শরীরে ভড় করেছিলেন দেবী? অবশেষে নীরবতা ভাঙলেন সুধা চন্দ্রন

তিনি আরও জানান, সেই সময় শুটিংয়ের ব্যস্ততা এতটাই বেশি ছিল যে সেটে কারা উপস্থিত আছেন, তা খেয়াল করারও সময় ছিল না। আয়েশার কথায়, “কেউ আমাকে জিজ্ঞাসা করছিল সেটে কেমন লাগছে? এত ব্যস্ত ছিলাম যে ক্রিস্টালকে দেখার সুযোগ ছিল না। ওই দু’দিনেই বিয়ের দৃশ্যের শুটিংও ছিল। এত কাজ ছিল যে নিঃশ্বাস নেওয়ারও সময় পাইনি।”

আয়েশা আরও জানান, ভিডিওর একটি অংশে তাঁর চোখে জল দেখা যায়। সেই মুহূর্ত নিয়ে তিনি বলেন, “আমরা ভীষণ ক্লান্ত ছিলাম। নাচতে নাচতে শরীর ব্যথা করছিল। আমার মনটা একদম ঠিক ছিল না। আর সম্ভবত পিরিয়ডের জন্য আবেগও বেশি কাজ করছিল। তাই নিজেকে সামলাতে পারিনি, কেঁদে ফেলেছিলাম। তবে সেগুলো আনন্দের অশ্রুই ছিল।”

উল্লেখ্য, গত কয়েক বছর আয়েশা খানের পেশাগত জীবন বেশ সফলতার মুখ দেখেছে। ‘ধুরন্ধর’-এর পাশাপাশি তিনি কপিল শর্মার ‘কিস কিসকো প্যায়ার করোন ২’ ছবিতেও অভিনয় করেছেন, যা তাঁর ক্যারিয়ারের আরেকটি বড় পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে। 

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker