0%

Bedroom in Pandabeswar EX TMC MLA Narendranath Chakraborty’s office, controversy started

দিন কয়েক আগে কলকাতার সুরেন্দ্রনাথ কলেজে মিলেছিল বেডরুম। তা নিয়ে চর্চার মাঝে এবার প্রাক্তন তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর (Narendranath Chakraborty) কার্যালয়ে হদিশ মিলল বিছানা-বালিশের। ড্রয়ারে ভর্তি কন্ডোম। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি নরেন্দ্রনাথ চক্রবর্তীর।

এই বিষয়ে আরও খবর

দীর্ঘদিনের রাজনীতিবিদ নরেন্দ্রনাথ চক্রবর্তী। পাণ্ডবেশ্বরের (Pandabeswar) বিধায়ক ছিলেন তিনি। এবারের বিধানসভা নির্বাচনেও তৃণমূলের তরফে টিকিট পেয়েছিলেন তিনি। তবে তৃণমূলের ভরাডুবি হতেই তাঁর বিরুদ্ধে নানারকম অভিযোগ উঠতে শুরু।  স্থানীয়দের অভিযোগ ছিল, সাধারণ মানুষের প্রাপ্য সরকারি সামগ্রী বিতরণ না করে দীর্ঘদিন ধরে সেগুলি ব্যক্তিগত অফিস ঘরের গোডাউনে মজুত করে রেখেছেন বিধায়ক। শুক্রবার সেই ক্ষোভ ব্যাপক আকার নেয়। প্রাক্তন তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর বাড়ি ও কার্যালয় ঘিরে বিক্ষোভে শামিল হন শতাধিক মানুষ। তারা ঢুকে পড়েন কার্যালয়ে। সেখানেই দেখতে পান ত্রিপল-সহ বিভিন্ন জিনিস, যা আমজনতার পাওয়ার কথা। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।

এরপরই প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর বিষয়। দেখা যায়, বিধায়কের কার্যালয়ের ভিতরে সুসজ্জিত দুটো ঘর। দুটিতেই রয়েছে বিছানা, তোষক, বালিশ। একটি ঘরের ড্রয়ার খুলতেই চক্ষুচড়কগাছ! তাতে ভর্তি কন্ডোমের প্যাকেট। বিষয়টা প্রকাশ্যে আসতেই স্বাভাবিকভাবেই চরমে উঠেছে স্থানীয়দের ক্ষোভ। স্থানীয় বিজেপি নেতার কথায়, “দীর্ঘদিন ধরেই এরা এসব করে আসছিল। মানুষ ভয়ে মুখ খুলতে পারেনি।” যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি নরেন্দ্রনাথ চক্রবর্তীর। তাঁর কথায়, যেটিকে কার্যালয় বলা হচ্ছে সেটি আদতে ইসিএলের গেস্ট হাউসে। তাঁকে ফাঁসানোর জন্য সেখানে কন্ডোম রেখে দেওয়া হয়েছিল। উল্লেখ্য, সম্প্রতি পোড়া নোট উদ্ধারের সূত্র ধরে সুরেন্দ্রনাথ কলেজে মিলেছে তৃণমূল নেতার বেডরুম। অ্যাটাচ বাথরুম থেকে শুরু করে এসি, ফ্রিজ, কী ছিল না সেখানে। সেই বেডরুমেও মিলেছিল কন্ডোম। কার্যত একই ঘটনার পুনরাবৃত্তি এবার পাণ্ডবেশ্বরে।    

এই বিষয়ে আরও খবর

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker