0%

Cape Verde: বিশ্বকাপের প্রথম অঘটন! ইউরো জয়ী স্পেনকে রুখে দিলো ৫ লক্ষ জনসংখ্যা বিশিষ্ট কেপ ভার্দে

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আটকে গেল স্পেন। আটকে গেল ২০২৪ সালের ইউরো জয়ী ও গত বছরে নেশন্স লিগের ফাইনাল খেলা লামিন ইয়ামলের স্পেন (Spain)। আর তাদেরকে রুখে দিলো ফিফা ক্রমতালিকায় ৬৭ নম্বরে থাকা আফ্রিকার ছোট্ট দেশ কেপ ভার্দে (Cape Varde)। মূলত গোলরক্ষক ভোজীনহার (Vozinha) দস্তানার কাছেই হার মানতে বাধ্য হলেন স্পেনের আক্রমণবিভাগের ফুটবলাররা।

আরও পড়ুন: ফের ফিরলো ৭-১ এর স্মৃতি! নবাগত কুরাসওয়ের ওপর বুলডোজার চালিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু জার্মানির

গতকাল জার্মানির বিরুদ্ধে কুরাসাও যে ভুলগুলি করেছিল এদিন তা করেনি কেপ ভার্দে। খাতায়-কলমে এসএস পিন তাদের চেয়ে অনেক এগিয়ে সে কথা ভালোই জানতেন এই আফ্রিকার দেশটির ফুটবলাররা। স্পেনের আক্রমণগুলিকে যথার্থ সম্মান দেখিয়েছে সেই দলের ডিফেন্স। সকলে মিলে ডিফেন্স করে রক্ষণ সামলে তারপর প্রতি আক্রমণে স্পেনকে ধরার চেষ্টা করেছেন কেপ ভার্দের ফুটবলাররা।

জেতার জন্য মরিয়া স্প্যানিশ কোচ লুইস ডে লা ফন্টে দ্বিতীয়ার্ধের শেষদিকে হাফফিট লামিন ইয়ামাল, অফফর্মে থাকা নিকো উইলিয়ামস, সুপার সাব অলমো-দের নামিয়ে একটা মরণ কামড় দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু চোয়াল চাপা লড়াই করে ২০১০ সালের বিশ্বজয়ীদের যাবতীয় চেষ্টা রুখে দেন গোলরক্ষক ৪০ বছরের আফ্রিকান গোলরক্ষক ভোজীনহা। গোটা ম্যাচে ৭ টি দুর্দান্ত সেভ করে ম্যাচের সেরা হন তিনি।

আরও পড়ুন: ব্রাজিলের তিনটি দুর্বলতা প্রথম ম্যাচেই স্পষ্ট দেখিয়ে দিলো মরক্কো! কৌশল না বদলালে ঘটবে বড় বিপদ

গোটা ম্যাচে ৭৪ শতাংশ বলের দখল ছিল স্পেনের কাছে। গোল লক্ষ্য করে মোস্ট ২৭ টি শট নিয়ে গোলমুখ খোলার চেষ্টা করে ইউরো চ্যাম্পিয়নরা। কিন্তু তাদের যাবতীয় চেষ্টা বিফলে যায়। এরপর গতবারের বিশ্বকাপের চমক দেখানো সৌদি আরব এবং শক্তিশালী উরুগুয়ের বিরুদ্ধে নামার আগে আক্রমণ ভাগের এই চূড়ান্ত ব্যর্থতা চিন্তা বাড়াবে স্পেনের ভক্তদের।

 

 

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker