0%

Dev: ‘যারা খারাপ করতে চাইছে তাঁদের শুভেচ্ছা’, বিতর্কের পর বড় দাদার উদারতা, দেবকে বুকে টানলেন প্রসেনজিৎ

টলিউড ইন্ডাস্ট্রির অন্দর এই কান পাতলে শোনা যাচ্ছিল, দেব বনাম প্রসেনজিৎ বনাম জিৎ। স্ক্রিন কমিটির মিটিংয়ে নাকি, দেব প্রসেনজিৎ এবং জিৎকে অপমান করেছিলেন মারাত্মকভাবে। সেদিন সেই মিটিং থেকে তড়িঘড়ি বেরিয়ে পড়েন বাংলার মেগাস্টার। এমনকি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কে যখন পদ্মশ্রী পুরস্কার পাওয়ার জন্য সম্মাননা দেওয়া হলো, তখনও সেখানে উপস্থিত ছিলেন না দেব। তবে গতকাল বেলা গড়াতেই, প্রসেনজিৎ আবারও প্রমাণ করে দিলেন যে বাড়ির বড়দেরকে সবকিছু ক্ষমা করে দিতে হয়। 

তিনি ইন্ডাস্ট্রিকে বেঁধে রাখতে পারেন। দেব নিজের ভুল বুঝে গতকাল যখন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বাড়িতে গেলেন, তখন বড় দাদা হিসেবে থাকতে পারেননি। বরং দেবকে ভালোবাসা এবং আদরের মুড়িয়ে নিয়েছিলেন। এই ছবি সমাজ মাধ্যমে বেশ ভাইরাল হয়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এমন বলেছিলেন, “তুই এলি কথা বললি ভালো লাগলো।” 

A R Rahman: ‘মিউজিক ডিরেক্টর না অভিনেতা?’ এ আর রহমানকে কপিলের রসিকতা

এদিকে সন্ধ্যেবেলা বিজয়নগরের হিরে সিনেমার, স্পেশাল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেব নিজেও। সেখানে অভিনেতাকে সামনে দেখতে পেয়েই জড়িয়ে ধরেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। দেব যেন বড় দাদাকে, আড়াল থেকেই সারপ্রাইজ দেন। যদি আবার দেব এবং প্রসেনজিতের মধ্যে সেদিন ইম্পার মিটিং এ কি কথা হয়েছিল, এই প্রসঙ্গে প্রযোজক রানা সরকার বলেছিলেন, আমি সাক্ষী ছিলাম সেদিনের ঘটনার। বুম্বাদার অপমান হলে যেমন মেনে নেব না তেমনি দেব কে টার্গেট করা হলেও, আমি প্রতিবাদ করব।

Sayak Chakraborty: রেস্তরাঁর ভুল না কি ধর্মীয় আঘাত? সায়ক চক্রবর্তীর ঘটনায় গ্রেপ্তার এক কর্মী

এদিকে গতকাল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে বেশ খোশ মেজাজেই হুল্লোড় করতে দেখা গিয়েছে দেবকে। এবং যখনই তাদের মধ্যে সম্পর্কের অবনতি আদৌ হয়েছে কিনা জানতে চাওয়া হয়, দেব হাসতে হাসতেই বললেন…

“বুম্বাদার সঙ্গে আমার কোনদিন কোন ঝামেলা কিছু খারাপ হবে না। যারা সঙ্গে ছিল তারা সঙ্গে আছে। আমি আবারও বলছি, আমার মনে হয় না এই জন্মে বুম্বাদার সঙ্গে আমার কোনদিনও সম্পর্ক খারাপ হবে।  সেটা বুম্বাদার ছেলে মিশুক ও জানে, অর্পিতাদিও জানে। এবং আমার বাবা মা ও জানে। যারা আমাদের মধ্যে সম্পর্ক খারাপ করার চেষ্টা করছে তাদেরকে আরো শুভেচ্ছা জানালাম।”

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker