0%

Education Department: মন্ত্রী ইস্তফা দেওয়ার দিন শিক্ষা-মন্ত্রকের বড় দায়িত্ব পেলেন অনিল কুমার

কলকাতা: ইস্তফা দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ছাত্র আন্দোলনের প্রবল চাপের জেরেই তিনি ইস্তফা দিয়েছেন বলে দাবি বিরোধীদের। অপরদিকে, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বক্তব্য, দেশ সবার আগে। সেই কারণেই এই ইস্তফা। তবে, এই আবহের মধ্যে এবার কেন্দ্রীয় শিক্ষা-মন্ত্রকের স্কুল শিক্ষা ও স্বারক্ষতা বিভাগের নতুন সচিব হলেন টিকে অনিল কুমার (TK Anil Kumar)। তিনি ১৯৯৫ ব্যাচের কর্ণাটক ক্যাডারের আইএএস (IAS)

সামাজিক মাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে একটি পোস্ট করা হয়। সেখানেই নতুন এই সচিবের বিষয়ে জানানো হয়েছে। নতুন এই দায়িত্ব নেওয়ার আগে তিনি কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে কর্মরত ছিলেন। দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতাসম্পন্ন এই বর্ষীয়ান অফিসার এবার দেশের বিদ্যালয় শিক্ষা ব্যবস্থা পরিচালনাসহ ‘জাতীয় শিক্ষানীতি ২০২০’ (NEP 2020) বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

এখানে উল্লেখ্য, এর আগে গতকাল শিক্ষা সচিব পদ থেকে সরানো হয় বিনীত জোশীকে। ২০২৫-এর জানুয়ারিতে উচ্চশিক্ষা দফতরের সচিব পদে দায়িত্ব নেন বিনীত জোশী। তাঁকে শিক্ষা দফতর থেকে সরিয়ে দায়িত্ব দেওয়া হল পঞ্চায়েতি রাজ মন্ত্রকে। অন্যদিকে, স্কুলশিক্ষা দফতরের সচিব হলেন টি কে অনিল কুমার। গ্রামোন্নয়ন দফতরের সচিব ছিলেন তিনি।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker