0%

Entertainment Latest Live News Updates: কীভাবে নিজের ৬১তম জন্মদিন পালন করলেন আমির?

বলিউডের সুপারস্টার আমির খান, ১৪ মার্চ নিজের ৬১তম জন্মদিন, ঘরোয়া পরিবেশে উদযাপন করলেন। মুম্বইয়ের বাড়িতে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। বিশেষ বিষয় হল, তাঁর ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ মানুষদের প্রায় সবাইকে এক ছাদের নিচে দেখা গেল। উপস্থিত ছিলেন তাঁর বর্তমান সঙ্গী গৌরি স্প্র্যাট, প্রথম স্ত্রী রীনা দত্ত এবং তাঁদের দুই সন্তান জুনায়েদ খান ও ইরা খান। এছাড়াও অনুষ্ঠানে ছিলেন তাঁর দ্বিতীয় স্ত্রী কিরণ রাও এবং তাঁদের ছেলে আজাদ রাও খান। 

  • Mar 15, 2026 14:08 IST

    Karan Johar-SRK: ‘আমি এখানেই দাঁড়িয়ে আছি’, করণকে প্রাণে মেরে ফেলার হুমকি! যা করেছিলেন শাহরুখ..

     ১৯৯০-এর দশকে, মুম্বই আন্ডারওয়ার্ল্ড এবং হিন্দি সিনে জগতের সম্পর্ক নিয়ে বহু বিতর্ক ও আলোচনা হয়েছে। সেই সময়ে একাধিক প্রযোজক ও অভিনেতা চাঁদাবাজির ফোন পেতেন, এমনকি আন্ডারওয়ার্ল্ডের অর্থে সিনেমা তৈরির অভিযোগও উঠেছিল। প্রযোজক গুলশন কুমার এবং মুকেশ দুগ্গলের মতো ব্যক্তিত্বদের হত্যাকাণ্ড সেই সময়ের আতঙ্ককে আরও স্পষ্ট করে তোলে। সম্প্রতি পরিচালক ও কোরিওগ্রাফার ফারাহ খান, এক পডকাস্টে সেই অন্ধকার সময়ের অভিজ্ঞতার কথা স্মরণ করেছেন।

  • Mar 15, 2026 13:09 IST

    Dev-Koel Friendship: টলিউডের হিট জুটি, বাস্তবেও ঘনিষ্ঠ বন্ধু

    শুধু পর্দাতেই নয়, বাস্তব জীবনেও দেব ও কোয়েলের বন্ধুত্ব বেশ গভীর। বহু বছর ধরে তাঁদের মধ্যে রয়েছে সহজ-সরল এবং আন্তরিক সম্পর্ক। সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই বন্ধুত্বের কথাই খোলামেলাভাবে জানালেন দেব। দেব বলেন, “যত রাজ্যের গসিপ আমার কোয়েলের সঙ্গেই হয়। সে তো একেবারে গসিপ কুইন। ও আমার বেস্ট ফ্রেন্ড।”

  • Mar 15, 2026 13:08 IST

    Asha Parekh: নাসির হুসেনকে ভালোবেসেও বিয়ে করেননি, সত্যিই কি ঘর ভাঙতে চাননি আশা পারেখ?

    হিন্দি চলচ্চিত্র জগতে বহু বছর ধরেই আশা পারেখ ও নাসির হুসেনের ঘনিষ্ঠ সম্পর্কের কথা জানা ছিল। ১৯৫৯ সালে মুক্তিপ্রাপ্ত দিল দেকে দেখো ছবির মাধ্যমে নাসির হুসেনই প্রথম বড় পর্দায় আশা পারেখকে পরিচয় করিয়ে দেন। এরপর দু’জনে একসঙ্গে সাতটি পূর্ণদৈর্ঘ্য ছবিতে কাজ করেন, যার প্রায় সবকটিই বক্স অফিসে সুপারহিট হয়। এই তালিকায় রয়েছে তিসরি মঞ্জিল, এবং ক্যারাভান-এর মতো জনপ্রিয় ছবি।

  • Mar 15, 2026 12:12 IST

    Akshaye Khanna: অক্ষয় খান্নাকে একসময় এড়িয়ে চলতেন ফারাহ খান! পুরনো স্মৃতি ফাঁস পরিচালকের

     পরিচালক আদিত্য ধরের ছবি ধুরন্ধর মুক্তির পর আবারও আলোচনায় উঠে এসেছেন অভিনেতা অক্ষয় খান্না। দীর্ঘদিন ধরে বলিউডে কাজ করলেও সাম্প্রতিক সময়ে এই ছবির সাফল্যের পর তিনি নতুন করে দর্শকদের নজর কেড়েছেন। এরই সঙ্গে অনেকেই আবার ফিরে দেখছেন পরিচালক ফারহা খান-এর মজার কমেডি ছবি  তিস মার খানে-এ তাঁর অভিনয়।

  • Mar 15, 2026 10:51 IST

    Aamir Khan Birthday: এক ছাদের নিচে রীনা, কিরণ ও গৌরী, প্রাক্তন-বর্তমানে ভরে উঠল আমির খানের জন্মদিন

    ভিডিওটি শেয়ার করে ইরফান পাঠান আমির খানকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি ইরা খানের কাজের প্রশংসাও করেন। ইরা মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়াতে আগাতসু ফাউন্ডেশন নামে একটি সংস্থা চালান। ইরফান তাঁর পোস্টে লিখেছেন, “আমির ভাইকে জন্মদিনের শুভেচ্ছা। আগাতসু ফাউন্ডেশনের মাধ্যমে ইরা খানকে মানসিক স্বাস্থ্যের বিষয়ে সচেতনতা ও সহায়তা প্রচার করতে দেখে খুব ভালো লাগছে।”

    Aamir Khan Birthday: এক ছাদের নিচে রীনা, কিরণ ও গৌরী, প্রাক্তন-বর্তমানে ভরে উঠল আমির খানের জন্মদিন

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker