Entertainment Latest Live News Updates: বিতর্কে পড়তেই সুর নরম রহমানের?

সুরকার ও অস্কারজয়ী সংগীতশিল্পী এ আর রহমান, সম্প্রতি তাঁর মন্তব্য ঘিরে তৈরি হওয়া বিতর্কের প্রেক্ষিতে নিজের অবস্থান পরিষ্কার করেছেন। তিনি আগেই উল্লেখ করেছিলেন, যে গত আট বছরে, হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে এক ধরনের “পাওয়ার শিফট” ও “সাম্প্রদায়িকতা” বেড়েছে, যার ফলে তিনি আগের তুলনায় কম কাজ পাচ্ছেন। এই মন্তব্য নিয়ে যখন বিতর্ক তুঙ্গে ওঠে, তখন রবিবার, রহমান ইনস্টাগ্রামে একটি ভিডিও বিবৃতির মাধ্যমে, তাঁর প্রকৃত উদ্দেশ্য ব্যাখ্যা করেন।
Jan 18, 2026 13:28 IST
A R Rahman: বলিউডে সাম্প্রদায়িকতার ছায়া? এ আর রহমানের মন্তব্যে বিতর্কের ঝড়
বলিউডে সৃজনশীলতা, প্রতিভা আর সাফল্যের কথা উঠলে, এ আর রহমানের নাম আলাদা করে বলার প্রয়োজন পড়ে না। দুটি অস্কার জয়, আন্তর্জাতিক স্বীকৃতি, অগণিত কালজয়ী সুর, সব মিলিয়ে তিনি শুধু একজন সঙ্গীত পরিচালক নন, তিনি নিজেই এক প্রতিষ্ঠান। সেই মানুষটির মুখে যখন “সাম্প্রদায়িকতা” শব্দটি শোনা যায়, তখন তা স্বাভাবিকভাবেই আলোড়ন তোলে। সম্প্রতি বিবিসি এশিয়ান নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে রহমান (A R Rahman) বলেন, গত আট বছরে বলিউডে তাঁর কাজের সুযোগ তুলনামূলকভাবে কমে গেছে এবং এর পেছনে “কিছু সাম্প্রদায়িক কারণ” থাকতে পারে বলে তিনি শুনেছেন। যদিও তিনি স্পষ্ট করে জানান, বিষয়টি নিয়ে তিনি খুব একটা চিন্তিত নন। কাজের জন্য তিনি কাউকে খুঁজে বেড়ান না, যা আসে, সেটাই গ্রহণ করেন।



