0%

Google-এর মেগা প্ল্যান! ভারতে AI ইনফ্রাস্ট্রাকচার সহ সার্ভার ও ড্রোন তৈরি করবে কোম্পানি, মিলল আপডেট

সবদিক নিউজ: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ভারতে (India) আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে শুরু করে ইনফ্রাস্ট্রাকচার, সার্ভার এবং ড্রোন নির্মাণের ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনা খুঁজছে গুগল। গত শুক্রবার এই প্রসঙ্গটি উপস্থাপিত করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ গুগলের আধিকারিকদের সঙ্গে বৈঠকের ছবি শেয়ার করে কেন্দ্রীয় মন্ত্রী জানান যে, গুগল ভারতে AI ইনফ্রাস্ট্রাকচার ও সার্ভার এবং ড্রোন তৈরিতে বিনিয়োগের সুযোগ বিবেচনা করছে।

ভারতের (India) জন্য গুগলের বৃহৎ পরিকল্পনা:

জানিয়ে রাখি যে, গুগলের সিইও সুন্দর পিচাই সম্প্রতি এই বছর মোট মূলধনী ব্যয় তথা ক্যাপেক্স)ও বাড়িয়ে ১৮৫ বিলিয়ন ডলার করার ঘোষণা করেছেন। যার একটি উল্লেখযোগ্য অংশ AI ইনফ্রাস্ট্রাকচারের ওপর কেন্দ্রীভূত হবে।
গুগল সম্প্রতি বিশাখাপত্তনমে ১৫ বিলিয়ন ডলার (প্রায় ১.২৫ লক্ষ কোটি টাকা) বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছে। এই প্রকল্পের মাধ্যমে একটি গিগাওয়াট-স্কেল AI ইকোসিস্টেম গড়ে তোলা হবে। এই প্রকল্পের আওতায় ৩ টি ডেটা সেন্টার ক্যাম্পাস নিয়ে ভারতের প্রথম গিগাওয়াট-স্কেল AI হাব নির্মিত হতে চলেছে এর জন্য রাজ্য সরকার প্রায় ৬০০ একর জমি বরাদ্দ করেছে।

আদানি ও এয়ারটেলের সঙ্গে প্রকল্প: মূলত গুগলের ওই প্রকল্পটি AdaniConnex এবং Nxtra by Airtel-এর অংশীদারিত্বে তৈরি করা হচ্ছে। ২০২৬ সালের এপ্রিলে সম্পন্ন হওয়া গুগল ক্লাউড নেক্সট সম্মেলনে সুন্দর পিচাই স্পষ্ট করেছেন যে, কোম্পানির মেশিন লার্নিং রিসোর্সের ৫০ শতাংশেরও বেশি বিশেষভাবে ক্লাউড বিজনেসের জন্য ব্যবহার করা হবে।

 ডোপ টেস্টে অনুপস্থিত থাকায় বিপাকে যশস্বী জয়সওয়াল ও শেফালি ভার্মা! কড়া অ্যাকশন NADA-র

ভারতকে একটি গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে জোর: ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন যে, ইলেকট্রনিক্স এবং সেমিকন্ডাক্টর উৎপাদনে ভারত একটি ভরসাযোগ্য সাপ্লাই চেন পার্টনার হিসাবে আবির্ভূত হচ্ছে। তিনি গ্লোবাল টেক সংস্থাগুলিকে ভারতে তাদের সার্ভার, জিপিইউ এবং চিপ উৎপাদন করার জন্যও আহ্বান জানান।

 ৫ বছরে ৫,৮৮৬ শতাংশ রিটার্ন! শেয়ার বাজারে রকেটের গতি এই স্টকে, আপনার পোর্টফোলিওতে আছে নাকি?

এদিকে, গুগল ক্লাউডের সিইও টমাস কুরিয়ান এই প্রকল্পটিকে ভারতের AI-বেসড ভবিষ্যতের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। এদিকে, গুগল ক্লাউড গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচারের ভাইস প্রেসিডেন্ট বিকাশ কোলি জানিয়েছেন যে, এই AI হাবটি ভারতের ডিজিটাল ট্রান্সফর্মেশন এবং গ্লোবাল AI অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker