0%

Harry Kane: কঙ্গোর স্বপ্নের দৌড় থামিয়ে দিলো ইংল্যান্ড! হ্যারি কেনের জোড়া গোলে অঘটন বাঁচালো থ্রি লায়ন্সরা

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বৃথা গেল ব্রায়ান সিপেঙ্গার গোল। পর্তুগাল, কলম্বিয়ার মতো তারকাখচিত দেশগুলির সঙ্গে একই গ্রূপে থেকেও রাউন্ড অফ ৩২-এর যোগ্যতা অর্জন করেছিল ডি আর কঙ্গো (DR Congo)। বিশ্বকাপের (FIFA World Cup 2026) নক আউট পর্বেও শক্তিশালী ইংল্যান্ডের (England) বিরুদ্ধে মাত্র ৭ মিনিটে এগিয়ে গিয়েছিল দেশটি। কিন্তু তাদের যাবতীয় চেষ্টা ব্যর্থ করে দিলো ইংল্যান্ডের তারকা গোলমেশিন এবং অধিনায়ক হ্যারি কেনের (Harry Kane) জোড়া গোল।

প্রথমার্ধে লিড নেওয়ার পরে দুর্দান্ত ডিফেন্সের প্রদর্শন করেছিল আফ্রিকার দেশটি। প্রথমার্ধ গোলশূন্য থাকার পরে দ্বিতীয়ার্ধেও একের পর এক সেভ করে ইংল্যান্ডের হতাশা বাড়াচ্ছিলেন কঙ্গোর গোলরক্ষক লিওনেল মাপসি। কিন্তু দ্বিতীয়ার্ধের হাইড্রেশন ব্রেকের পর ইংল্যান্ড কোচ টমাস টুখেলের মগজাস্ত্র ম্যাচের মোড় বদলে দেয়।

পরিবর্ত হিসেবে অ্যান্টনী গর্ডনকে মাঠে এনেছিলেন টুখেল। ৭৫ মিনিটে ডেকলান রাইসের ক্রস হেড করে পেনাল্টি বক্সের জটলার মধ্যে ঠেলে দেন তিনি। উড়ন্ত বলে ঘাড়ের সর্বশক্তি প্রয়োগ করে হেড করেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন। হাত লাগিয়েও সেই বল আটকাতে ব্যর্থ হন কঙ্গো গোলরক্ষক।

আরও পড়ুন: “ব্রাজিল, আর্জেন্টিনাকে হারানো……” জার্মানিকে ছিটকে গিয়ে বিশ্বকাপের মঞ্চ থেকে হুঙ্কার প্যারাগুয়ের

এরপর ম্যাচের ৮৫ মিনিটে বল ধরে নিজেকে দুরহ কোণে নিয়ে গিয়ে গোলের দিকে না তাকিয়েই অত্যন্ত তীব্রতর সাথে শ্যুট করেন কেন। গোলরক্ষকের নাগালের বাইরে দিয়ে টপ কর্ণার দিয়ে বল জালে জড়িয়ে যায়। ফলস্বরূপ বিশ্বকাপে টিকে রইলো ১৯৬৬ সালের চ্যাম্পিয়নরা। টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেও পর্তুগাল, কলম্বিয়া, ইংল্যান্ডের মতো প্রথম সারির দলগুলির বিরূদ্ধে কঙ্গোর লড়াই বিশ্বকাপের ইতিহাসে চিরকালের মতো জায়গা করে নিলো।

আরও পড়ুন: ব্যর্থ আমাদ-এর লড়াই, নুসা ও হাল্যান্ডের গোলে ভর করে শেষ ১৬-তে ব্রাজিলের মুখোমুখি হচ্ছে নরওয়ে

শেষ ১৬ পর্বে মেক্সিকোর মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড। সেই ম্যাচ জিততে পারলে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল অথবা নরওয়ের মুখোমুখি হবে তারা। কিন্তু আয়োজক মেক্সিকোর বিরুদ্ধে লড়াইটা সহজ হবে না একেবারেই। ঘরের মাটিতে বিশ্বকাপে ভালো কিছু করে দেখাতে মরিয়া মেক্সিকো ইকুয়েডরকে উড়িয়ে নক-আউটের পরবর্তী পর্যায়ের টিকিট নিশ্চিত করেছে। ইংল্যান্ডকে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে প্রস্তুত রাউল গিমিনেজরা।

 

 

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker