0%

Indian Cricket team: এই ক্রিকেটারের সাথে বড় অন্যায় করলো BCCI! যোগ্যতা প্রমাণ করেও ভারতীয় দলে হলো না জায়গা

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সম্প্রতি ইংল্যান্ড, আয়ারল্যান্ড এবং এশিয়ান গেমসের জন্য ভারতীয় দলের ১৫ জনের স্কোয়াড প্রকাশ করেছে বিসিসিআই (BCCI)। প্রত্যাশামতোই সেই দল থেকে বাদ পড়েছেন অফফর্মে থাকা সূর্যকুমার যাদব। তার জায়গায় ভারতীয় দলের (Indian Cricket Team) নতুন অধিনায়ক হয়েছেন দলে প্রত্যাবর্তন ঘটানো শ্রেয়স আইয়ার। কিন্তু আরসিবিকে সদ্য আইপিএল (IPL 2026) জেতানো রজত পতিদারের (Rajat Patidar) জায়গা হয়নি দলে।

দুরন্ত ছন্দে ছিলেন রজত:

আইপিএলের রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সি গায়ে অসাধারণ পারফরম্যান্স করেছেন রজত। বিশেষজ্ঞরা মনে করছিলেন যে শুধু দলের সুযোগ পাওয়া না তাকে হয়তো ভবিষ্যৎ ভারত অধিনায়ক হিসেবেও দেখা যেতে পারে। কিন্তু বারবার নিজেকে প্রমাণ করার সত্ত্বেও এবারও ভারতীয় দলে তার জায়গা হলো না।

আরও পড়ুন: কোহলির পর রোহিতকে নিয়েও অনিশ্চয়তা! ভারতীয় দলে ফেরার আগে কড়া হুঁশিয়ারি BCCI-এর

এই নির্দিষ্ট ঘটনায় খুব তো ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। আর কত ভালো পারফরম্যান্স করলে একজন ক্রিকেটার ভারতীয় দলের সুযোগ পাবেন সেই নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে তারা। আর দলের প্রয়োজনে নিজের রেকর্ডের কথা না ভাবে ব্যাটিং করে যাওয়া একজন ক্রিকেটার অবশ্যই ভারতীয় দলের সম্পদ হয়ে উঠতে পারেন বলে মনে করছেন অনেকেই।

আরও পড়ুন: দুটি IPL ট্রফি জিতেই বাজিমাত, ধোনির CSK-কে টপকে শীর্ষে কোহলির RCB

গত আইপিএলে দুর্দান্ত আগ্রাসী ব্যাটিং করে বিরাট কোহলিদের কাজটা সহজ করে দিয়েছিলেন রজত। গোটা টুর্নামেন্টে ১৯২ স্ট্রাইকলেটে ব্যাটিং করে মোট ৫০১ রান করেছিলেন আরসিবি অধিনায়ক। মূলত তার ব্যাটিংয়ের কারণেই শুরুর দিকে মন খোলা রেখে নিজেদের স্বাভাবিক খেলা খেলতে পেরেছেন কোহলিসহ টপ অর্ডারের বাকি ব্যাটাররা।

অবশ্য এর আগে ফর্মে থাকা রজনকে ভারতীয় দলের সুযোগ দিয়ে হতাশ হয়েছে বিসিসিআই। টেস্ট এবং ওডিআই ফরম্যাট মিলিয়ে মোট তিনটি আন্তর্জাতিক ম্যাচে ভারতের জার্সি গায়ে চাপানোর সুযোগ পেয়েছিলেন রজত। ওই তিন ম্যাচে ১৩ গড় ধরে রেখে মাত্র ৮৫ রান করেছেন আরসিবি অধিনায়ক। অনেকেই মনে করছেন অতীত অভিজ্ঞতার মাথায় রেখেই এখন হয়তো রজতকে তাড়াহুড়ো করে ফের ভারতীয় দলে ফিরিয়ে আনতে চাইছে না ভারতীয় ক্রিকেট বোর্ড।

 

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker