0%

Indian Stock Market : শেয়ার বাজারে বড় ধস, হুড়মুড়িয়ে পড়ল সেনসেক্স, নিফটি

নয়া দিল্লি : পশ্চিম এশিয়ার যুদ্ধে ফের রক্তাক্ত শেয়ারবাজার। বুধবার দালাল স্ট্রিট খুলতেই মাথায় হাত বিনিয়োগকারীদের। ৯ মাস পর ৭৯ হাজার পয়েন্টের নীচে সেনসেক্স। নিফটিও অনেকটা পড়ে গিয়েছে। মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে শেয়ারবাজার যে বড় ধাক্কা খেতে চলেছে, সেই আশঙ্কা আগের থেকেই ছিল। সোমবার থেকেই বাজার পড়তে শুরু করে। দোল বা হোলির জন্য মঙ্গলবার বাজার বন্ধ ছিল। বুধবার বাজার খুলতেই হুড়মুড়িয়ে পড়ে যায় সেনসেক্স । নিফটির সূচকেও বড় ধস।

বুধবার শেয়ার বাজার খুলতেই দেড় হাজার পয়েন্ট পড়ে যায় সেনসেক্স। এদিন ৭৮ হাজার ৫৯৪ পয়েন্ট পৌঁছয় সেনসেক্স। অন্যদিকে নিফটিতেও বড় পতন হয়েছে। সকাল ৯টা ১৬ মিনিটের রিপোর্ট অনুযায়ী, নিফটি পড়ে যায় ৪৮৫ পয়েন্ট। তারপর ২৪ হাজার ৪০০ পয়েন্টে পৌঁছয় নিফটি৫০। প্রায় ১.৯৫ শতাংশ কমেছে নিফটি। এই মুহূর্তে রেড জো়নে রয়েছে সেনসেক্স ও নিফটি। শুধু শেয়ার বাজার নয়, যুদ্ধের জেরে সোনার দাম যেমন বেড়েছে, তেমনই বিশ্ববাজারে তেলের দামও বাড়ছে। বড় অর্থনৈতিক সংকটের মুখে পড়তে চলেছে ভারত, এমনই তথ্য উঠে আসছে বিভিন্ন রিপোর্টে। উল্লেখ্য, গত পাঁচ দিনে সেনসেক্স পড়েছে প্রায় ৪ হাজারের বেশি। অন্যদিকে, নিফটি প্রায় হাজারের বেশি পতন হয়েছে।

অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত জানিয়েছেন, এখন কয়েকদিন শেয়ার বাজার অস্থির থাকবে। ইতিহাস বলছে যদি যুদ্ধ হয়, তাহলে সেনসেক্সে প্রভাব একটা পড়বেই। শুধু ভারত নয়, বাকি অন্যান্য জায়গাতেও যেমন জাপান, চিন সব জায়গাতেই শেয়ার বাজারে একটা অস্থিরতা দেখা যাচ্ছে। যতদিন না যুদ্ধ থামবে ততদিন পর্যন্ত শেয়ার মার্কেটে এমনই পরিস্থিতি থাকবে। তবে, আতঙ্কিত হওয়ার কারণ নেই বলে জানিয়েছেন। শেয়ার বাজারে পতনের কারণ হল ট্র্যাডিশনাল বিনিয়োগকারী নন, তাঁরা আতঙ্কিত হয়ে শেয়ার বিক্রি করে দেয়। ডোমেস্টিক বিনিয়োগকারীরাও রয়েছে, তাঁরাও কিনছেন বলে বড় পতন দেখতে পাওয়া যাচ্ছে না। ধীরে ধীরে কয়েকদিন ধরে পতন হবে। ৪ হাজার বা ৫ হাজার পয়েন্ট পড়লেও তা আতঙ্কের নয় বলেই জানাচ্ছেন তিনি।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker