0%

Investment Scheme: অল্প সময়ের জন্য বিনিয়োগ করবেন? Fixed Deposit নাকি Post Office-কোথায় বিনিয়োগে বেশি লাভ?

নয়া দিল্লি: ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় দরকার। তবে বিনিয়োগ (Investment) কোথায় করবেন, সেই নিয়ে অনেকের মধ্যেই সংশয় বা কনফিউশন থাকে। অনেকেই পোস্ট অফিসের (Post Office) স্বল্প সঞ্চয় প্রকল্পে টাকা রাখেন। কেউ আবার ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) করাই শ্রেয় বলে মনে করেন। দুটি বিনিয়োগ স্কিমই ভাল রিটার্ন দেয়, তবে কোন ক্ষেত্রে বিনিয়োগ করলে, কতটা লাভ , তা জানা দরকার। যদি কেউ এক বছর বা তিন বছর বা পাঁচ বছরের জন্য বিনিয়োগ করতে চান, তাহলে কোথায় বিনিয়োগ করবেন?

ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট- 

বিভিন্ন ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটে সুদের হার ভিন্ন। আবার ফিক্সড ডিপোজিটের মেয়াদের উপরেও সুদের হার ভিন্ন হয়। ১ থেকে ৩ বছরের মেয়াদে যদি ফিক্সড ডিপোজিট করা হয়, তবে ৬.২০ শতাংশ থেকে ৭.৪০ শতাংশ হারে সুদ পাওয়া যায়। প্রবীণ নারিকরা ৭.৯০ শতাংশ পর্যন্ত সুদ পেতে পারে। প্রাইভেট ও স্মল ফিন্যান্স ব্যাঙ্কগুলিতে যেখানে ৭.২৫ শতাংশ থেকে ৭.৪০ শতাংশ পর্যন্ত সুদ পাওয়া যায়, সেখানেই এউচডিএফসি ব্যাঙ্ক বা এসবিআই ৬.২৫ শতাংশ থেকে ৬.৫০ শতাংশ পর্যন্ত সুদ পাওয়া যায়।

 পোস্ট অফিস স্কিম-

পোস্ট অফিসের সবথেকে বড় সুবিধা হল এটি কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রিত। এতে নির্দিষ্ট রিটার্নের গ্যারান্টি পাওয়া যায়। তাই পোস্ট অফিসের বিনিয়োগকে অনেকেই সুরক্ষিত বিনিয়োগ বলে মনে করেন। বর্তমানে পোস্ট অফিসের স্বল্প বিনিয়োগ প্রকল্পে ৬.৯ শতাংশ থেকে ৮.২ শতাংশ রিটার্ন পাওয়া যায়। যেমন এক বছরের বিনিয়োগে ৬.৯ শতাংশ রিটার্ন পাওয়া যায়। তিন বছরের বিনিয়োগে ৭.১ শতাংশ হারে রিটার্ন পাওয়া যায়। পাঁচ বছরের বিনিয়োগে ৭.৫ শতাংশ রিটার্ন পাওয়া যায়। সেখানেই আবার পাঁচ বছরের মেয়াদে ন্যাশনাল সেভিং সার্টিফিকেটে ৭.৭ শতাংশ হারে রিটার্ন পাওয়া যায়। সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে আবার ৮.২ শতাংশ হারে রিটার্ন পাওয়া যায়।

 কোথায় বিনিয়োগ ভাল?

১ বছরের বিনিয়োগ-

যদি কেউ এক বছরের জন্য টাকা রাখতে চান, তাহলে ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট ও পোস্ট অফিস স্কিমে কম-বেশি একই সুদের হার পাওয়া যায়। তবে ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে অনেক বেশি ফ্লেক্সিবিলিটি ও লিক্যুইডিটি থাকে। মেয়াদের আগেই ফিক্সড ডিপোজিট থেকে টাকা তোলা যায় বা এই ফিক্সড ডিপোজিটের সাপেক্ষে লোনও পাওয়া যায়। তাই এক বছরের মেয়াদে বিনিয়োগ করতে হলে, ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট করা ভালো।

৩ বছরের বিনিয়োগ-

তিন বছরের জন্য বিনিয়োগ করলে পোস্ট অফিসে ৭.১ শতাংশ হারে রিটার্ন পাওয়া যায়। সেখানেই ফিক্সড ডিপোজিটে ৬.২৫ শতাংশ থেকে ৭.৪০ শতাংশ রিটার্ন পাওয়া যায়। এক্ষেত্রে পোস্ট অফিসে বিনিয়োগ করাই শ্রেয়।

৫ বছরের বিনিয়োগ-

পাঁচ বছরের বিনিয়োগের ক্ষেত্রে পার্থক্যটা অনেক বেশি। পোস্ট অফিস ও ন্যাশনাল সেভিং সার্টিফিকেটে ৭.৫ শতাংশ থেকে ৭.৭ শতাংশ সুদ পাওয়া যায়। সেখানেই ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটে ৬ শতাংশ থেকে ৬.৭৫ শতাংশ  রিটার্ন পাওয়া যায়।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker