Mamata Banerjee: নিরাপত্তাহীন প্রাক্তন মুখ্যমন্ত্রী? ফাঁকা মমতার বাড়ির সামনের কিয়স্ক, কারণ জানালেন ডেরেক

বাংলা হান্ট ডেস্কঃ দেড় মাস হল প্রাক্তন হয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিধানসভা ভোটার ফল প্রকাশের দিনেই সরিয়ে দেওয়া হয় হারিস চ্যাটার্জী রোডের গলি। এরপর গলির মুখে লাগানো গার্ডরেলও খুলে দেওয়া হয়েছে। ফলে বেশ স্বাভাবিকভাবেই খুশি স্থানীয় বাসিন্দারা। আর এবার জানা যাচ্ছে কার্যত পুলিশ শূন্য মমতার বাড়ির সামনের কিয়স্ক। কিন্তু কেন? প্রকাশ্যে এল কারণ।
পুলিশ শূন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বাইরের সামনের কিয়স্ক
মুখ্যমন্ত্রীর নিরাপত্তা সরে যাবার পর প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসাবেও নিরাপত্তা পাবেন মমতা। তবে বুধবার নূন্যতম নিরাপত্তারও দেখা মেলেনি মমতার বাড়ির সামনে এমনটাই জানা যাচ্ছে। কারণ যিনি আজ প্রায় প্রায় দুই দশক ধরে পার্সোনাল সিকিউরিটি অফিসার হিসাবে কর্মরত ছিলেন তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। অবশ্য এরপর পিএসও এর জন্য ৪-৫কে পাঠানো হয়েছিল। কিন্তু তাদের ফিরিয়ে দিয়েসেহেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে বুধবার রাত্রে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে থাকছে না কোনো পুলিশ।
মমতার বাড়িতে বৈঠক, ছিলেন দেড়েক ও ব্রায়েন
বুধবার সন্ধ্যায় একটি মিটিংয়ের আয়োজন করা হয়েছিল মমতার বাসভবনে। দেড়েক ও ব্রায়েনও গিয়েছিলেন সেই মিটিংয়ে। কারণ তাঁদের স্ট্রাটেজি জেনে রাখা উচিত। অর্থাৎ ওই বাড়িতে কোনো পুলিশি নিরাপত্তাই রইল না। এদিকে ততক্ষনে পুরোনো পিএসওকে তাঁর দায়িত্ব থেকে মুক্ত করা হয়েছে।
আরও পড়ুনঃ মাথার দাম ছিল ১০ লক্ষ! ২৫ বছর পর লালবাজারে আত্মসমর্পণ পুষ্পার
HAPPENING NOW
9.30 pm today. @MamataOfficial‘s PSOs for 20 yrs were moved out from her residence in Kolkata. She is inside
Have parked my car to block entrance. No security. .Shot this video. Will come to you live now from @AITCofficial’s Facebook Page pic.twitter.com/4CFlZk5k4v
— Derek O’Brien | ডেরেক ও’ব্রায়েন (@derekobrienmp) June 17, 2026
ডেরেক জানান, মমতা বন্দোপাধ্যায় সাংসদ থাকাকালীন তাঁর দায়িত্বে ছিলেন পিএসও। বুধবার সন্ধ্যে ৭ টা নাগাদ বাড়ি পাঠানো হয় তাকে। এরপর যাঁদের পাঠানো হয়, তাদের মমতা জানান, আমরা দুজন নিরাপত্তারক্ষী রেখেছি। এছাড়া সিসিটিভি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে চারিদিক।
প্রসঙ্গত, রাজ্যে পালাবদলের উইর মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানান প্রাক্তন মুখ্যমন্ত্রীর মর্যাদা বজায় রাখতে হয়।




