0%

MeT forcasts heavy rain in Kolkata and adjacent area

সপ্তাহান্তে ধেয়ে আসছে দুর্যোগ। জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। উত্তাল হতে পারে সমুদ্র। তাই মৎস্যজীবীদের সমুদ্রে যাতায়াতের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ অবস্থান করছে। যা শক্তি বাড়িয়ে আগামী দু’দিনে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। আবার মৌসুমী অক্ষরেখা রাজস্থান থেকে উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওড়িশা হয়ে বঙ্গোপসাগরের নিম্নচাপ এলাকা পর্যন্ত বিস্তৃত। জোড়া ফলায় প্রবল দুর্যোগের সম্ভাবনা। শনিবার হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় ভারী বৃষ্টির হলুদ সর্তকতা। বাকি সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। রবিবার অতি ভারী বৃষ্টিতে বৃষ্টিতে ভিজতে পারে হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া। ভারী বৃষ্টি হলুদ সতর্কতা জারি করা হয়েছে কলকাতা-সহ বাকি সব জেলাতেই। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ৪০-৫০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। সোমবারও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকবে দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং পুরুলিয়ায়। মঙ্গল এবং বুধবারেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার উপকূলের দুই জেলা দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের দু-এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। তার ফলে মৎস্যজীবীদের আগামী ৭ জুলাই পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

উত্তরবঙ্গে সোমবার পর্যন্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা কমবে। তবে মঙ্গলবার থেকে ফের দুর্যোগের ঘনঘটা। ওইদিন দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বুধবার বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার ভারী বৃষ্টিতে ভিজতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি। বৃষ্টি হলেও অস্বস্তিকর গরম থেকে এখনই রেহাই নেই। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৬ থেকে ৯৪ শতাংশ।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker