Mohun Bagan: মরশুমের প্রথম ম্যাচ হেরেও খুশি ইস্টবেঙ্গল কোচ! উল্টোদিকে ডার্বি জিতেও চিন্তা বাড়ছে মোহনবাগান কোচের

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ কলকাতা ডার্বি (Kolkata Derby) জিতে মরশুম শুরু করলো মোহনবাগান (Mohun Bagan)। অপরদিকে প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে হেরে হতাশ ইস্টবেঙ্গল (East Bengal) ভক্তরা। শনিবারের ডুরান্ড কাপের (Durand Cup 2026) ম্যাচে সাহাল আব্দুল সামাদের গোল ও বিশাল কাইথের দুর্দান্ত গোলকিপিংয়ে ভর করে মোহনবাগান কোচ হিসেবে জয় দিয়ে নিজের যাত্রা শুরু করলেন গ্রিক কোচ পানাগিওটিস ডিলেমপেরিস (Panagiotis Dilmperis)। অপরদিকে প্রথমবারের জন্য ডার্বিতে হারের স্বাদ পেলেন নতুন ইস্টবেঙ্গল কোচ আন্তোনিও হাবাস (Antonio Lopez Habas)।
ম্যাচ জিতেও স্বস্তিতে নেই মোহনবাগান কোচ:
এদিন ম্যাচ জয়ের পর আগ্রাসী ভঙ্গিতে মোহনবাগান কোচের উদযাপনই বলে দিচ্ছিলো যে তিনি এই ডার্বি ম্যাচ নিয়ে কতটা চাপে ছিলেন। তারকাখচিত দল পেয়েছেন প্রাক্তন পাঞ্জাব এফসি কোচ। গত মরশুমে মধ্য মেধার দলটি থেকেও আইএসএলে যথেষ্ট ভালো পারফরম্যান্স আদায় করেছিলেন তিনি। তাই এবার তাকে নিয়ে প্রত্যাশা অনেক বেশি বাগান সমর্থকদের।

কিন্তু গতকাল ম্যাচের প্রথমার্ধ এবং দ্বিতীয়ার্ধের শুরুর দিকে দাপট দেখালেও আস্তে আস্তে ম্যাচ থেকে হারিয়ে গিয়েছিল মোহনবাগান। ঠিক এই বিষয়টি নিয়েই চিন্তায় রয়েছেন মোহনবাগানের নতুন কোচ। তার বক্তব্য অনুযায়ী তারা ইচ্ছাকৃতভাবে ম্যাচের শেষ থেকে রক্ষণাত্মক ফুটবল খেলেননি। বড় হোক দলের ফুটবলারদের ফিটনেসের অভাবই তাকে ওই নীতি অবলম্বন করতে বাধ্য করেছিল। সবুজ উন্নয়ন কোষের বিশ্বাস পরের ম্যাচ থেকে দল আরও ভালো ফুটবল খেলবে।
আরও পড়ুন: বিশ্বকাপ জিততে গেলে দলে লাগবে এই তারকাদের! রোহিত-কোহলিকে রেখেই গম্ভীরকে ভারতীয় দল বেছে দিলেন যুবরাজ
হেরে গিয়েও হতাশ নন ইস্টবেঙ্গল কোচ:
মাত্র দুই দিন হয়েছে তিনি কলকাতায় পা রেখেছেন। দলের ফুটবলারদের সাথে ঠিকঠাক অনুশীলন করে সকলের শক্তির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগও পাননি হাবাস। তা সত্ত্বেও ম্যাচের শেষ দিকে যেভাবে শক্তিশালী মোহনবাগানকে চেপে ধরেছিল তার দল, সেই নিয়ে সন্তুষ্ট ইস্টবেঙ্গল কোচ।

তিনি ম্যাচের সেরা সরাসরি জানান যে ম্যাচের ফলাফল তাদের বিপক্ষে গেলেও দলের লড়াইয়ের জন্য তিনি সন্তুষ্ট। নাম না নিলেও শুধুমাত্র বিশাল কাইথের কাছে তারা যে হেরে গেছেন তা স্বীকার করে নিচ্ছেন ইস্টবেঙ্গল কোচ। ম্যাচের দ্বিতীয় অধ্যায় ৭-৮ টি সুযোগ পেয়েও গোল করতে না পারার বিষয়টি তাদের নজরে রয়েছে। চলতি মরশুমে ইস্টবেঙ্গল তার ওপর যে ভরসা দেখিয়েছে সেই ভরসার মান রাখতে পরের ম্যাচ থেকে দলকে আরও ফুটবল খেলানোর অঙ্গীকার করেছেন হাবাস। সেই সঙ্গে ম্যাচের দ্বিতীয়ার্ধে রেফারির একটি সিদ্ধান্ত নিয়ে খুশি নন তিনি। ম্যাচের দ্বিতীয়ার্ধে নিশ্চিত গোলমুখী আক্রমণ বাঁচানোর জন্য ইচ্ছাকৃত ফাউল করেছিলেন মোহনবাগানের ক্যাপ্টেন শুভাশিস বোস। রেফারি সেই ঘটনার পর তাকে হলুদ কার্ড দেখান। আবাসের মতে সেই ফাউলের জন্য নিশ্চিতভাবে লাল কার্ড পাওয়া উচিত ছিল শুভাশিসের।




