0%

Mukhyamantri Mahila Samriddhi Yojana: মাসে ২৫০০ টাকা করে পাবেন মহিলারা, আজই হতে পারে পোর্টাল লঞ্চ

নয়া দিল্লি: প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ক্ষমতায় আসলে মহিলাদের মাসে মাসে ২৫০০ টাকা করে আর্থিক ভাতা দেওয়া হবে। এক বছর পার হয়ে গেলেও, সেই প্রতিশ্রুতি পূরণ হচ্ছিল না। এই নিয়ে বিজেপি সরকারকে সমালোচনার মুখেও পড়তে হয়েছিল। অবশেষে দিল্লি সরকার (Delhi Government) চালু করতে চলেছে মুখ্যমন্ত্রী মহিলা সম্মৃদ্ধি যোজনার পোর্টাল (Mukhyamantri Mahila Samriddhi Yojana)।

আজ, সোমবারই দিল্লিতে উদ্বোধন করা হতে পারে মুখ্যমন্ত্রী মহিলা সম্মৃদ্ধি যোজনা। এই প্রকল্পে মাসে মাসে ২৫০০ টাকা করে আর্থিক ভাতা দেওয়া হবে। আগামী ১ জুন থেকে এই প্রকল্প শুরু হতে পারে। ২০২৫ সালে দিল্লিতে বিধানসভা নির্বাচনের সময় বিজেপির অন্য়তম প্রতিশ্রুতি ছিল এই আর্থিক প্রকল্প।

উদ্বোধনের আগেই নাম বদল?

অন্য়দিকে সরকারি সূত্রেই খবর, এই প্রকল্পের নাম বদল করা হতে পারে। প্রাথমিকভাবে মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা নাম ঠিক করা হলেও, পোর্টাল লঞ্চের আগেই তার নাম বদল করে ‘দিল্লি লক্ষ্মী যোজনা’ রাখা হতে পারে। আজ পোর্টাল উদ্বোধন হলে, তারপর থেকেই অনলাইন রেজিস্ট্রেশন ও অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হবে।

কারা কারা মাসে আড়াই হাজার টাকা পাবেন?

গত বছরই মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা তাঁর প্রথম বাজেটে ৫১০০ কোটি টাকা বরাদ্দ ঘোষণা করেছিলেন এই মহিলা আর্থিক ভাতা প্রকল্পর জন্য। দিল্লি সরকার সূত্রে খবর, মহিলারা সকলেই আড়াই হাজার টাকা করে পাবেন, এমনটা নয়। কিছু শর্ত রাখা হবে। যারা এই ক্রাইটেরিয়ার মধ্যে আসবেন, তারাই আর্থিক সুবিধা পাবেন।

কী কী শর্ত থাকবে?

শোনা যাচ্ছে, ১৮ বছরের ঊর্ধ্বের মহিলারা, যাদের পরিবারের বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার কম হবে, তারাই আর্থিক সুবিধা পাবেন। আরও কিছু শর্ত রাখা হতে পারে, তবে সেগুলি এখনও চূড়ান্ত হয়নি। শোনা যাচ্ছে, গাড়ি বা বাইক থাকলে, সরকারি চাকরি করলে এবং সরকারি অন্য কোনও আর্থিক ভাতা বা পেনশন পেলে, এই আর্থিক ভাতার সুবিধা পাওয়া যাবে না। প্রতি পরিবারে একজন মহিলাকেই মাসিক আড়াই হাজার টাকা করে দেওয়া হবে।     এই আর্থিক ভাতা পাওয়ার জন্য ইনকাম সার্টিফিকেট ও আধার কার্ড সহ অন্যান্য নথি প্রমাণ জমা দিতে হবে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker