0%

North 24 pargana zilla parishad leader arrested

দীর্ঘদিন ধরে অভিযোগের পাহাড় জমছিল। অবশেষে পুলিশের জালে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ শাহানুর মণ্ডল। টাকি রোড সংলগ্ন সাকচুড়া বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতেই হাসনাবাদ ও বসিরহাট পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ সাকচুড়া এলাকায় তল্লাশি শুরু করে। বুধবার সকালে তাঁর বাড়ি থেকে প্রায় ১০০ মিটার দূরেই টাকি রোডের ধার থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরে এলাকার রাজনৈতিক ও প্রশাসনিক মহলে শাহানুর মণ্ডলকে ঘিরে নানা বিতর্ক ও অভিযোগ ঘুরপাক খাচ্ছিল। ধৃত তৃণমূল নেতার বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসা, জোর করে জমি দখল, তোলাবাজি ও বাংলাদেশে গরু পাচারের মতো গুরুতর অভিযোগ ছিল। এখানেই শেষ নয়, শাহানুরের বিরুদ্ধে নদী ভরাট করে অবৈধ হোটেল, সীমান্তবর্তী এলাকায় অবৈধ রিসর্ট ও পার্ক তৈরির অভিযোগ রয়েছে। টাকির একাধিক জমিদার বাড়ির সদস্যরা তাঁদের জমি-বাড়ি দখলের অভিযোগে শাহানুরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছিল। সেই অভিযোগগুলির ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের
‘ফুটবল বিশ্বযুদ্ধ’ – এর পাতায়।

চোখ রাখুন

এদিকে শাহানুর মন্ডল গ্রেপ্তারের খবর পেতেই বসিরহাটে উচ্ছাসের পরিবেশ। বিভিন্ন এলাকায় লাড্ডু বিলি করেন বিজেপি কর্মী-সমর্থকরা। বসিরহাট দক্ষিণের বিজেপি নেতা ডাঃ শৌর্য্য ব্যানার্জির দাবি, “দীর্ঘদিন ধরে শাহানুর মণ্ডলের বিরুদ্ধে এলাকার মানুষের মনে ক্ষোভ ছিল। অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি বহুবার তোলা হয়েছিল। অবশেষে তাঁর গ্রেপ্তারের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি।” বর্তমানে শাহানুর মণ্ডল রয়েছেন হাসনাবাদ থানায়। আজই ধৃত তৃণমূল নেতাকে বসিরহাট আদালতে পেশ করা হবে।

Fifa World Cup 2026

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের
‘ফুটবল বিশ্বযুদ্ধ’ – এর পাতায়।

চোখ রাখুন

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker