0%

Palash Muchhal marriage: পাঁচ বছরের প্রেম, কিন্তু বিয়ে হলো না, সাঙ্গলিতে কী ঘটেছিল? স্মৃতি-পলাশের বিয়ে ভাঙ্গা নিয়ে যা বললেন নন্দিশ

গায়ক-সুরকার পলাশ মুচ্ছল এবং ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা স্মৃতি মান্ধনার বিয়ে নিয়ে যে জল্পনা দীর্ঘদিন ধরে চলছিল, তা ২০২৫ সালের নভেম্বরে এসে আচমকাই থমকে যায়। সাঙ্গলিতে হওয়ার কথা ছিল এই বিয়ে, কিন্তু অনুষ্ঠানের ঠিক একদিন আগে তা বাতিল করা হয়। হঠাৎ এই সিদ্ধান্ত ঘিরে শুরু হয় নানা বিতর্ক। পরে পলাশের বিরুদ্ধে স্মৃতির সঙ্গে বিশ্বাসঘাতকতার গুরুতর অভিযোগও সামনে আসে। যদিও দুই পরিবারের তরফে প্রকাশিত আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়, স্মৃতি মান্ধনার বাবার অসুস্থতার কারণেই বিয়ে আপাতত স্থগিত করা হয়েছে।

এই ঘটনায় এবার মুখ খুললেন অভিনেতা নন্দীশ সান্ধু, যিনি বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মিস মালিনীকে দেওয়া এক সাক্ষাৎকারে নন্দীশ স্পষ্ট করে জানান, পলাশের বিরুদ্ধে ওঠা প্রতারণার অভিযোগ নিয়ে তিনি কোনও মন্তব্য করতে চান না। তাঁর কথায়, “এই মুহূর্তে এ নিয়ে কিছু না বলাই ভালো। পলাশকে নিজের তরফে কথা বলতে দিন।” তিনি আরও জানান, পলাশ বা তাঁর পরিবারের পক্ষ থেকে কেউই এই বিষয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করেননি।

Arjun Kapoor: সাফল্যের মাঝেই শোক, মায়ের জন্য লেখা অর্জুন কাপুরের পোস্টে কেন ফিরছে পুরনো বিতর্ক?

সাঙ্গলিতে উপস্থিত থাকার অভিজ্ঞতা তুলে ধরে নন্দীশ বলেন, “আমি বিয়ের জন্য গিয়েছিলাম, কিন্তু বিয়েটা হলো না। শুধু জানতে পারলাম, এই মুহূর্তে অনুষ্ঠান হচ্ছে না।” তাঁর দাবি, যেটা সবাইকে জানানো হয়েছিল, সেটাই তিনি শুনেছেন। স্মৃতি মান্ধনার বাবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়, আর সেই কারণেই বিয়ে স্থগিত করা হয়। “খবরে যা এসেছে, আমরাও সেটাই জানতে পেরেছি। স্মৃতির বাবা ভালো ছিলেন না, হাসপাতালে ছিলেন। তাই সবকিছু স্থগিত করা হয়েছে,” বলেন নন্দীশ।

এই পুরো পরিস্থিতি নিয়ে তাঁর মন খারাপ বলেও স্বীকার করেন অভিনেতা। নন্দীশ জানান, পলাশের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তা তিনি সরাসরি কোনও পক্ষের কাছ থেকে নয়, সংবাদমাধ্যমের প্রতিবেদন মারফতই জানতে পেরেছেন। “পরে সংবাদে পড়ে জানতে পারি কী ছাপা হয়েছে, কী ঘটছে। এটা জেনে আমার সত্যিই খারাপ লেগেছে,” বলেন তিনি। নন্দীশ আরও বলেন, এই দম্পতির সম্পর্ক তিনি খুব কাছ থেকে দেখেছেন। তাঁর কথায়, “যে কারণেই হোক, বিয়েটা হলো না। কিন্তু আমি ভালোবাসা দেখেছি। গত পাঁচ-ছয় বছর ধরে, ওদের পাগলের মতো প্রেম করতে দেখেছি। ওরা খুব সুন্দর একটা কাপল ছিল।”

Aryaan-SRK: ‘মন্নতে আসুন, মদ খাই…’, আরিয়ানকে ডোন্ট কেয়ার, শাহরুখকে নিয়ে কী বললেন অভিনেতা?

উল্লেখ্য, এর আগেই স্মৃতি মান্ধনার শৈশবের বন্ধু বলে দাবি করা বিদ্যান মানে হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে পলাশ মুচ্ছলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেন। তিনি দাবি করেন, ২৩ নভেম্বর ২০২৫-এ বিয়ের অনুষ্ঠানের সময় পলাশকে অন্য এক মহিলার সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা হয়। সেই ঘটনাকে ঘিরেই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। যদিও এই অভিযোগ নিয়ে এখনও পলাশের তরফে কোনও বিস্তারিত প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker