0%

RSS-এর ১০০ বছর পূর্তির অনুষ্ঠানে উপস্থিত সলমন! তারকার উদ্দেশ্যে কী জানালেন মোহন ভাগবত?

বাংলা হান্ট ডেস্ক: আরএসএসের শততম বর্ষ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে দেখা গেল সলমন খানকে(Salman Khan)। আরএসএস (RSS) এর অনুষ্ঠানে সলমনের এই উপস্থিতি, শুধুই কী কাকতালীয় ঘটনা নাকি এর পিছনে রয়েছে কোন রাজনৈতিক সমীকরণ, তা নিয়ে এখন জল্পনা তুঙ্গে।

আরএসএসের(RSS) আলোচনা সভায় বিশেষ অতিথি সলমন খান (Salman Khan):

পর্দায় সলমন বরাবরই উজ্জ্বল। বাস্তব জীবনেও তিনি সর্ব ধর্ম সমন্বয়ের কথা বলেন। তার বাড়িতে ঈদ ও গনেশ চতুর্থী দুইই পালন হয়। তবে এবার কিন্তু ভিন্ন অবতারে দেখা গেল তাকে। বিশেষ অতিথি হিসেবে রণবীর কাপুর বা হেমা মালিনীর মত তারকারা থাকলেও সলমন খানের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

সলমনকে দেখে অনুষ্ঠানে উন্মাদনা তৈরি হয়। সংঘ প্রধান মোহন ভাগবত বলেন ‘তরুণ প্রজন্ম সলমন খানের ফ্যাশন অন্ধের মত অনুসরণ করে, সলমন করেন বলেই তারা এই কাজ করেন। ঠিক এভাবেই সলমনের উচিত সামাজিক মূল্যবোধকে একটি ফ্যাশনে পরিণত করা, যাতে যুব সমাজ ভালো কাজের দিকে উদ্বুদ্ধ হয়’।

এদিনের অনুষ্ঠানে মোহন ভাগবত আরএসএস এর কর্মপদ্ধতি নিয়ে আলোচনা করেন। তিনি বলেন ‘গৌতম বুদ্ধের পর ভারতের ইতিহাসে সংঘের মতো এত বড় প্রচেষ্টা দেখা যায়নি। তিনি আরো বলেন মধ্যপ্রাচ্য থেকে আমেরিকা, বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ, আজ আরএসএসের কাজের ধরন দেখতে আসছেন এবং প্রশংসা করছেন। আমাদের কাজ শুধু নিজের জন্য নয় বরং গোটা দেশ এর জন্য। ক্ষমতা ও জনপ্রিয়তার আকাঙ্ক্ষা সংঘের নেই’।

আরও পড়ুন:লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মামলায় রিপোর্ট চেয়েছিল হাইকোর্ট, এরই মধ্যে বড় পদক্ষেপ রাজ্য সরকারের

তবে সলমন খানের এই অনুষ্ঠানে আসাকে কেউই সহজ ভাবে নিচ্ছেন না। রাজনৈতিক মহলে শুরু হয়েছে এ নিয়ে চর্চা। শিবসেনা নেতা সঞ্জয় রাউত এই ঘটনা নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন। সংঘপ্রধানকে নিশানা করে তার প্রশ্ন, ‘এটি কি মুসলমান বিরোধী রাজনীতির কোন নতুন চাল? সলমনকে কী কেবল ভিড় টানার জন্য বা বিশেষ কোনো বার্তা দিতে আমন্ত্রণ জানানো হয়েছে?’

আরও পড়ুন:১৫ ফেব্রুয়ারির মধ্যে শেষ করতে হবে পুলিশ বদলি! রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে চিঠি কমিশনের

Salman Khan was the special guest at the RSS discussion meeting

যদিও এই রাজনৈতিক তরজার মধ্যে সলমন খান বা আরএসএস, কোন পক্ষই এ ব্যাপারে, কোনও বয়ান দেয় নি। সলমন কড়া নিরাপত্তায় পরিবেষ্টিত থাকেন। বিশেষ করে লরেন্স বিষ্ণোই এর হুমকির পর থেকে তার নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। আর এখন এই অবস্থাতে আরএসএস এর মতো সংগঠনের অনুষ্ঠানে, তার উপস্থিতি এক গভীর ইঙ্গিত বহন করছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker