0%

Shubman Gill: আরও এক অনন্য রেকর্ড অধিনায়ক শুভমান গিলের! পেছনে ফেললেন মহেন্দ্র সিংহ ধোনিকে

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আফগানিস্থানের বিরুদ্ধে (India vs Afganistan) টেস্ট ম্যাচে প্রত্যাশা মতোই দাপট দেখিয়ে জয় পেয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। এই জয় ভারতীয় ক্রিকেটের ইতিহাসে টেস্ট ফরম্যাটে সবচেয়ে বড় ব্যবধানে জয়। এক ইনিংস ও ৩০০ রানের ব্যবধানে যখন ভারতীয় দল জয় পায় তখন ব্যক্তিগত স্তরে একটি বিশেষ রেকর্ডের মালিক হয়ে যান ভারতীয় দলের অধিনায়ক শুভমান গিল (Shubman Gill)। প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকেও (MS Dhoni) টপকে গিয়েছেন তিনি।

এর আগে ভারতীয় দলের হয়ে অধিনায়ক হিসেবে সবচেয়ে দ্রুত ১০০০ রান সম্পূর্ণ করার তালিকায় দ্বিতীয় স্থানে ছিলেন মহেন্দ্র সিংহ ধোনি (১৮ ইনিংস)। কিন্তু শতরান করে ভারতীয় দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা অধিনায়ক গিল ধোনির জন্য আর সেই জায়গা ছেড়ে রাখেননি। মাত্র ১৫ ইনিংসে এই কীর্তি গড়েছেন তিনি।

অবশ্য এই বিষয়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন কিংবদন্তি ভারতীয় ব্যাটার সুনীল গাভাস্কার। অধিনায়ক হিসেবে মাত্র ১৪ ইনিংসে এই কীর্তি গড়ে ভারতীয়দের মধ্যে তিনি রয়েছেন শীর্ষে। তবে বিশ্ব ক্রিকেটে এই বিষয়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন কিংবদন্তি অজি তারকা ডন ব্র্যাডম্যান। অধিনায়ক হিসেবে মাত্র ১১ ম্যাচে এই কীর্তি গড়েছিলেন তিনি।

আরও পড়ুন: একের পর এক ভুল সিদ্ধান্ত নিচ্ছে BCCI! ভারতীয় ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে বিস্ফোরক বিশ্বজয়ী ওপেনার

তবে দিনের হিসেবে দেখলে এই তালিকায় সবচেয়ে এগিয়ে রয়েছেন শুভমান গিল। অধিনায়ক হিসেবে মাত্র ৩৫১ দিনে এই কীর্তি গড়েছেন গিল। তার আগে এই রেকর্ড ছিল সচিন টেন্ডুলকারের দখলে। ৪০৫ দিনে ১০০০ রানের গণ্ডি ছুঁয়েছিলেন অধিনায়ক শচীন টেন্ডুলকার।

আরও পড়ুন: ইতিহাস বদলে দিলো ভারতীয় দল! কোহলি, ধোনি যে কাজ পারেননি তাই করে দেখালেন শুভমান গিল

এই টেস্টে শতরান করে শুভমান গিল অধিনায়ক হিসেবে টেস্টে নিজের ষষ্ঠ শতরান পেয়েছেন। পেছনে ফেলে দিয়েছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে (৫)। অধিনায়ক হিসেবে ভারতের জার্সিতে আর দুটি টেস্ট শতরান পেলেই তিনি টপকে যাবেন শচীনকে। অধিনায়ক হিসেবে বৃহত্তম ফরম্যাটে শচীনের শতরান সংখ্যা ৭।

 

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker