0%

SIR শুনানিতে তাণ্ডব! কমিশনের নির্দেশের পরও FIR নেই কেন মনিরুল ইসলামের বিরুদ্ধে?

বাংলা হান্ট ডেস্কঃ SIR-এর শুনানি ঘিরে মুর্শিদাবাদের ফরাক্কার বিডিও অফিসে তুমুল অশান্তির ঘটনার পর নির্বাচন কমিশনের কড়া নির্দেশ এলেও এখনও পর্যন্ত FIR দায়ের হয়নি। ডেডলাইন পেরিয়ে প্রায় ২৪ ঘণ্টা কেটে গেলেও পুলিশের তরফে কোনও পদক্ষেপ না নেওয়ায় প্রশ্ন উঠছে- কমিশনের নির্দেশ কেন কার্যকর হল না?

ঘটনা কী?

গত ১৪ জানুয়ারি, SIR-এর শুনানি চলাকালীন মুর্শিদাবাদের ফরাক্কার বিডিও অফিসে ব্যাপক তাণ্ডব চলে। ওই ঘটনায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিধায়ক (Trinamool Congress) মনিরুল ইসলাম-এর বিরুদ্ধে। ঘটনার পর বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার নির্বাচন কমিশনের তরফে মনিরুল ইসলামের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেওয়া হয়। স্পষ্টভাবে জানানো হয়েছিল, বিকেল ৫টার মধ্যে FIR দায়ের করতে হবে।

ডেডলাইন পার, তবু FIR নেই

নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও FIR দায়ের হয়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাদের কাছে এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি। সেই কারণেই FIR করা সম্ভব হয়নি বলে দাবি পুলিশের। এই বিষয়টি নিয়ে আগেই মনিরুল ইসলাম বলেছিলেন, “আইন আইনের পথে চলবে, বিচার ব্যবস্থার পথ খোলা আছে।”

এফআইআর বিলম্ব প্রসঙ্গে কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন, “রাজ্যের অফিসারদের ক্ষমতা আছে FIR করার? জেলাশাসকের ক্ষমতা নেই যে তিনি নির্দেশ দেবেন। তাই পশ্চিমবঙ্গে এসআইআরও এভাবেই চলবে, আর এফআইআরের এই অবস্থাই হবে।” অন্যদিকে, তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) এই নির্দেশের তীব্র বিরোধিতা করেছে। দলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার বলেন, “মানুষ প্রতিবাদ করবে না তো কারা করবে। ব্যবস্থা নেওয়ার প্রশ্নই ওঠে না।”

SIR West Bengal Voter Hearing Process Starts

আরও পড়ুনঃ বসন্ত পঞ্চমীতে ভোজশালায় পুজো-নমাজ দুটোই, সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট

নিরাপত্তার স্বার্থে নির্বাচন কমিশন ইতিমধ্যেই নির্দেশ দিয়েছে যে, কোনও শুনানি কেন্দ্রে অশান্তি হলে সেখানে অনির্দিষ্টকালের জন্য শুনানি বন্ধ থাকবে। শুনানির নিরাপত্তার সম্পূর্ণ দায়িত্ব রাজ্যের (Trinamool Congress) উপরেই থাকবে। এই পরিস্থিতিতে বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে কমিশন পরবর্তী কী পদক্ষেপ নেয়, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker